ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

পছন্দের পাঞ্জাবি খুঁজছেন ক্রেতারা, বিক্রেতাদের আশা বাড়বে বিক্রি

চলছে পবিত্র মাহে রমজান। আর মাত্র ১৫ দিন পরেই মুসলমানের দরজায় কড়া নাড়ছেন পবিত্র ঈদুল ফিতর। ঈদের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজধানীর বিপণি বিতানগুলোতে স্পষ্ট হয়ে উঠছে ঈদের আমেজ। শোরুমগুলো সাজানো হয়েছে দেশি-বিদেশি কাপড়ে তৈরি বাহারি পাঞ্জাবিতে।

শোরুম থেকে ফুটপাতে ঘুরে দেখছেন ক্রেতারা। পছন্দের পাঞ্জাবি খুঁজে খুঁজে কিনছেন তারা। তবে ঈদের সময় যত ঘনিয়ে আসবে বিক্রি ততই বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। বুধবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোড, নিউ মাকের্টসহ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর এলিফ্যান্ট, নিউ মাকের্ট, নুরজাহান মাকের্ট, চাঁদনী মাকের্টগুলোতে তরুণদের পাশাপাশি মধ্যবয়সি ও প্রবীণ ক্রেতাদের ভিড়। পছন্দের পাঞ্জাবি খুঁজছেন। আবার কেউ কেউ দামাদামী করে পাঞ্জাবীও কিনছেন। মাকের্টগুলো ক্রেতাদের চাহিদা মাথায় রেখে ব্যবসায়ীরা আগেভাগেই সাজিয়েছেন তাদের শোরুম। বিভিন্ন ব্র্যান্ড ও দেশি-বিদেশি কাপড়ে তৈরি বাহারি পাঞ্জাবিতে ভরে উঠেছে দোকানগুলো। তবে ঈদের আরও ১৫ দিন বাকি। তাই এখনো তেমনটা জমে ওঠেনি পাঞ্জাবির বাজার।

মার্কেট ঘুরে দেখা যায়, সুতির পাশাপাশি সফট লিলেন, কাবুলি ও প্রিন্টের পাঞ্জাবির চাহিদা বেশি। তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কামরাঙ্গীচর থেকে পাঞ্জাবি কিনতে আসা ইব্রাহীম হোসাইন বলেন, ‘ঈদ তো চলেই আসছে। আজকে ১৪ রোজা শেষ হচ্ছে। বাকী দিনগুলো দৌড় দিয়েই চলে যাবে। তাই আগেভাগে চলে আসছি পাঞ্জাবি কিনতে। মার্কেটে অনেক ডিজাইন আছে। দাম এবার একটু বেশি মনে হচ্ছে। গতবছরের চেয়ে এ বছর পাঞ্জাবির ডিজাইনে নতুনত্ব এসেছে।’ তার সঙ্গে থাকা বন্ধু দীপ বলেন, ‘পাঞ্জাবি কিনতে এসেছি। এ বছর ডিজাইনগুলো সুন্দর। পছন্দের অনেক অপশন রয়েছে।’

ব্যবসায়ীরা জানান, ঈদকে কেন্দ্র করে করে গরীব, ধনী সবার বাজেটের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। সর্বনিম্ন ৮০০ থেকে ২ হাজার টাকার মধ্যে সাধারণ মানের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। তাছাড়া নামিদামি শো-রুমগুলোতে ১ হাজার ৫০০ থেকে শুরু করে ৫ হাজার টাকা দাম পর্যন্ত বিক্রি হচ্ছে বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি।

রাজধানীর নামী শোরুমগুলোর পাশাপাশি এখন উৎসবের রং লেগেছে ফুটপাতের দোকানগুলোতেও। গাউছিয়া, নিউমার্কেট সংলগ্ন ফুটপাত থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতেও। ঈদ ঘিরে সেখানেও তিল ধারণে ঠাঁই নেই। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত ক্রেতারা নিজেদের বাজেটের মধ্যে সেরা পাঞ্জাবীটি খুঁজে নিতে ফুটপাতের এই দোকানগুলোকে বেছে নিচ্ছেন।

নিউ মার্কেটের পাঞ্জাবি ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, ‘গত দুই দিন ধরে মোটামুটি বিক্রি শুরু হয়েছে। কেউ কেউ কিনছে, কেউ দাম দেখে যাচ্ছে। কালারফুল ও সফট কাজ করা পাঞ্জাবির প্রতি তরুণদের চাহিদা বেশি। শিশুরা সাদা পাঞ্জাবি পছন্দ করছে বেশি। ইফতারের পর থেকেই বেচাকেনা বেশি হয়।’

ফুটপাত থেকে সন্তানদের পাঞ্জাবি কিনেছেন মমতাজ বেগম। তিনি অন্যের বাড়ি কাজ করলেও ঈদে দুই সন্তানদের মুখে হাসি ফুটাতে চান। তিনি নুরজাহান মার্কেটের সামনের ফুটপাত থেকে দুইটি পাঞ্জাবি ৯০০ টাকা দিয়ে কিনেছেন।

তিনি বলেন, আমরা গরীব মানুষ, আমাদের সন্তানদের জন্য এখান থেকেই পাঞ্জাবি কিনেছি। বড় লোকেরা ভেতর থেকে কিনবে, আমাদের এখানে ভালো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

পছন্দের পাঞ্জাবি খুঁজছেন ক্রেতারা, বিক্রেতাদের আশা বাড়বে বিক্রি

আপডেট সময় ০৩:৩৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬