সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

মদিনার নবী মসজিদের আঙ্গিনায় সন্তান প্রসব নারীর

ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় পবিত্র স্থান মদিনার নবী মসজিদের (মসজিদে নববী) আঙিনায় সন্তান প্রসব করেছেন একজন নারী। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে নিশ্চিত করেছে সৌদি আরবের জাতীয় দৈনিক সৌদি গেজেট।

প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য নারীদের সঙ্গে ওই নারীও নামাজ আদায় করতে নবী মসজিদে এসেছিলেন। নামাজ শেষে মসজিদ ত্যাগ করার সময় হঠাৎ প্রসব বেদনা শুরু হয় তার।

এ সময় উপস্থিত কয়েকজন নারী-পুরুষ দ্রুত সৌদি রেড ক্রিসেন্টের নবী মসজিদ শাখার (এসআরসিএ) স্বেচ্ছাসেবীদের সঙ্গে যোগাযোগ করলে তারা ঘটনাস্থলে এসে ওই নারীর চিকিৎসার দায়িত্ব নেন।

সৌদি রেড ক্রিসেন্ট মদিনা শাখার মহাপরিচালক ডা. আহমেদ বিন আলি আল-জাহরানি সৌদি গেজেটকে বলেন, নবী মসজিরেদ আশে পাশে রেড ক্রিসেন্টের কয়েকটি অ্যাম্বুলেন্স সবসময় রাখা থাকে। সেসব অ্যাম্বুলেন্সে চিকিৎসক ও জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থাও রয়েছে।

তাৎক্ষণিকভাবে তাকে একটি অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ায় ও অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবাধানে ওই নারী নিরাপদে সন্তান প্রসব করেছেন এবং মা ও শিশু উভয়েই সুস্থ আছেন বলে সৌদি গেজেটকে নিশ্চিত করেন ডা. আহমেদ বিন আলি আল-জাহরানি। বর্তমানে মদিনার বাব জিবরিল স্বাস্থ্য কেন্দ্রে রয়েছেন মা ও শিশু।

তবে সৌদি রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে পৌঁছাতে যদি কিছুটা দেরি করতেন, সেক্ষেত্রে পরিস্থিতি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠত বলে জানিয়েছেন আল-জাহরানি। সৌদি গেজেটকে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এসআরসিএ কর্মীদের কাছ থেকে জানতে পেরেছি— তারা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন ওই নারীর অবস্থা খুবই সঙ্গীণ হয়ে উঠেছিলো। তার কনট্রাকশন শুরু হয়ে গিয়েছিল, গর্ভের জলীয় পদার্থ ভেঙে পড়েছিল এবং বাচ্চার মাথা বেরিয়ে পড়েছিল। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হতো, তাহলে মা ও শিশু— উভয়কে বাঁচানো মুশকিল হতো।’

সৌদির সাধারণ জনগণ ও আগত বিদেশি ওমরাযাত্রীদের যে কোনো প্রয়োজনে রেড ক্রিসেন্টের জরুরি সেবা পেতে হলে ৯৯৭ নাম্বারে ফোন করার পরামর্শ দেন ডা. আল-জাহরানি। এছাড়া আসাফনি ও তাওয়াক্কালানা অ্যাপ থেকে এসওএস পাঠানো হলেও জরুরি অ্যাম্বুলেন্স সঠিক স্থানে পৌঁছে যাবে বলেও নিশ্চিত করেছেন সৌদি রেড ক্রিসেন্ট মদিনা শাখার মহাপরিচালক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

মদিনার নবী মসজিদের আঙ্গিনায় সন্তান প্রসব নারীর

আপডেট সময় ০১:১৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২