ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

ব্রাজিলে বন্দুকধারীর হামলায় নিহত ৩

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের দুটি স্কুলে বন্দুকধারীর ছোড়া গুলিতে তিনজন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলের স্পেরিতো সান্তো প্রদেশের আরাক্রুজ শহরে এ ঘটনা ঘটে। খবর এএফপির।

আরাক্রুজ শহরের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার সকালে বন্দুকধারী একটি স্কুলে যান। সেখানে গিয়ে শিক্ষক-শিক্ষিকাদের লক্ষ্য করে গুলি ছোড়েন তিনি। এতে দুই নারী নিহত হন। ওই ঘটনায় আরও নয়জন আহত হন।

এরপর বন্দুকধারী আরেকটি স্কুলে যান। সেখানে তিনি একজন কিশোরীকে হত্যা করেন বলে জানিয়েছেন শহরটির মেয়র কার্লোস কুতিনহো।

স্পেরিতো সান্তো প্রদেশের গভর্নর জানিয়েছেন, বড় অভিযান চালানো শেষে অভিযুক্তকে গ্রেফতার করতে সমর্থ হয়েছেন তারা। তিনি জানিয়েছেন, কেন অভিযুক্ত বন্দুকধারী এ ঘটনা ঘটিয়েছেন সেটি শিগগিরই তারা জানতে পারবেন। এছাড়া এ ব্যাপারে আরও নতুন তথ্যও জানাতে পারবেন তারা বলে জানিয়েছেন তিনি।

ব্রাজিলে স্কুলে এ ধরনের হামলা খুবই বিরল। তবে গত কয়েক বছরে এটি বেড়েছে। দেশটির ইতিহাসে স্কুলে বন্দুক হামলার সবচেয়ে বড় ঘটনা ঘটেছিল ২০১১ সালে। সে বছর রিও ডি জেনেরিওর একটি প্রাথমিক স্কুলে গুলি ছুড়েছিলেন এক ব্যক্তি। এতে ১২ শিশু প্রাণ হারিয়েছিল। ২০১৯ সালে সাও পাওলোর সুজানোর একটি হাইস্কুলের দুই সাবেক ছাত্র গুলি চালিয়ে আটজনকে হত্যা করেছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

ব্রাজিলে বন্দুকধারীর হামলায় নিহত ৩

আপডেট সময় ০১:১৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২