সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

খাবার খেতেই খরচা কোটি টাকা, বিল দেখেই চোখ কপালে

অনেকেই বড় অথবা দামি রেস্তোরাঁয় খাবার খেতে পছন্দ করে, কিন্তু মাঝে মধ্যে বড় বিলাসবহুল রেস্তোরাঁর খাবারের দাম দেখে হুঁশ উড়ে যায় মানুষজনের। এমনই এক কাণ্ড এখন ভাইরাল নেটদুনিয়ায়। বড় হোটেলে রাতের খাবার খেয়ে এক ব্যক্তি বিল দেখে প্রায় অজ্ঞান হয়ে যায়। মনে হয় বিলটি দেখে আপনারও একই অবস্থা হবে!

শেফ নুসরাত গোকসের নাম নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, তিনি ‘সল্ট বে’ নামেও পরিচিত। ‘নুসর-এট স্টেকহাউস’ নামে তার একটি রেস্টুরেন্ট চেইন রয়েছে। এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল রেস্তোরাঁগুলোর মধ্যে একটি। সারা বিশ্বে এর ২২টি শাখা রয়েছে।

এই বিলটি ১৭ নভেম্বর ২০২২ তারিখের, যার ছবি ‘সল্ট বে’র ১৮ নভেম্বর ইনস্টাগ্রামে শেয়ার করেছে। সেই পোস্টে এখন পর্যন্ত ৮ লাখ ৪৪ হাজারের বেশি লাইক ও ৪১ হাজার কমেন্ট পড়েছে। তবে বিলটি কার তা নিশ্চিত করেনি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। ইনস্টাগ্রামে বিলের ছবি শেয়ার করে ‘সল্ট বে’ লিখেছেন- রেস্টুরেন্টে আসা গ্রাহকরা প্রায় (১.৩৭ কোটি টাকা) মূল্যের খাবার খেয়েছেন।

বিলটি ভাইরাল হওয়ার পরে, অনেক ব্যবহারকারী ‘সল্ট বে’র নিন্দা করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন যে বিত্তবান মানুষের পছন্দের তালিকাও দীর্ঘ। কেউ কেউ বলছেন যে এটি নিছক লুট। রেস্তোরাঁর সাইট অনুসারে, যদি কোনো ব্যক্তি এখানে ডিনার করতে যায় তবে স্টার্টারেই তার খরচ হতে পারে লক্ষাধিক টাকা । একই সঙ্গে আরেক ব্যবহারকারী লিখেছেন, এই টাকায় খুব ভালো জায়গায় একটি বিলাসবহুল ফ্ল্যাট কেনা সম্ভব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

খাবার খেতেই খরচা কোটি টাকা, বিল দেখেই চোখ কপালে

আপডেট সময় ১০:২১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২