সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

চীনের জিনজিয়াংয়ে অগ্নিকাণ্ডে নিহত ১০

চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের এক আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৯ জন। শুক্রবার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জিনজিয়াংয়ে অগ্নিকাণ্ডে হতাহতের এই খবর দিয়েছে। 

দেশটির সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া বলেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৭টা ৫০ মিনিটের দিকে জিনজিয়াংয়ের বহুতল ওই আবাসিক ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় জরুরি সেবা দেওয়ার পরও ১০ জন মারা গেছেন।

অগ্নিকাণ্ডের এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে জানিয়ে সিনহুয়া বলেছে, অন্য যে ৯ জন আহত হয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।

চীনের ভবন নির্মাণে দুর্নীতি আর দুর্বল সুরক্ষা ব্যবস্থার কারণে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই দেখা যায়।

চলতি সপ্তাহেই দেশটির মধ্যাঞ্চলীয় শহর আনইয়াংয়ের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত ৩৮ জন নিহত ও আরও দু’জন আহত হন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

চীনের জিনজিয়াংয়ে অগ্নিকাণ্ডে নিহত ১০

আপডেট সময় ০৩:১৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২