ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

অনন্যাকে ‘ভালো অভিনেতা’ বলে কটাক্ষ

দুর্বল অভিনয়ের জন্য বরাবরই সমালোচনার শিকার হন উদীয়মান বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। তারকা সন্তান বলে অভিনয়ে সুযোগ পেয়েছেন এমনও অভিযোগ আছে তার বিরুদ্ধে। সম্প্রতি কৌতুক অভিনেতা নীহারিকা অনন্যাকে ‘ভালো অভিনেতা’ বলে কটাক্ষ করলেন।

পুরো ঘটনাটাই ছিল সাজানো। সম্প্রতি কেএফসির একটি প্রমোশনাল ভিডিওতে ধরা দেন অনন্যা ও নীহারিকা। সেখানে তাদের ঝগড়া করতে দেখা যায়। দুজনই লাল স্যুট এবং প্যান্ট পরেছিলেন। ক্যামেরার সামনে তারা একে অন্যকে ভালোবাসা জানান। কিন্তু ক্যামেরার পেছনে গেলেই উল্টো চিত্র! নীহারিকা অনন্যাকে বলেন, ‘আমি তোমায় ঘৃনা করি।’ উত্তরে অনন্যা বলেন, ‘তোমাকে আমি দু’চোখে দেখতে পারি না।’

নীহারিকাকে যখন অনন্যা বলেন, ‘তোমার একটা কাজ দরকার, কর্মজীবন প্রয়োজন।’ উত্তরে তিনি অভিনেত্রীকে বলেন, ‘তোমার জন্য একটা কৌতুক আছে, তুমি না ভীষণ ভালো একজন অভিনেত্রী।’এটা শুনেই ক্ষেপে যান অনন্যা, চিৎকার করে বলে ওঠেন, ‘আমি তো বিশ্বাসই করতে পারছি না এটা তুমি বলছ!’ অবশেষে তাদের ঝগড়া থামে পছন্দের খাবারের মাধ্যমে।

প্রসঙ্গত, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন অনন্যা। শেষবার বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে ‘লাইগার’ ছবিতে দেখা গিয়েছে তাকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

অনন্যাকে ‘ভালো অভিনেতা’ বলে কটাক্ষ

আপডেট সময় ০৪:৪৮:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২