সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

জীবন বাঁচাতে সৌদির সেই ফুটবলারকে পাঠানো হলো জার্মানিতে

ভয়াবহ এক ইনজুরি! নিজ দেশের গোলকিপারের সঙ্গে সংঘর্ষে সর্বনাশ সৌদি আরবের ফুটবলার ইয়াসির আল শাহরানির। মঙ্গলবার আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ভয়াবহ এক ইনজুরিতে পড়েছেন তিনি। এই ফুটবলারের চোয়াল ও মুখের বাঁ দিকের হাড় ভেঙে গেছে। 

আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলের সেই স্বপ্নের জয়টা উদযাপন করতে পারলেন না সৌদি আরবের ডিফেন্ডার। অতিরিক্ত সময়ে তখন খেলা। এমন সময় ঘটল ভয়ানক সেই ঘটনা।

তখন অনেকটা সময় মাঠেই পড়ে ছিলেন ইয়াসির। রক্তে ভেসে যায় তার মুখ। তারপরই স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। এক্স-রের পর জানা যায় চোয়াল এবং মুখের বাঁ দিকের হাড় ভেঙে গেছে।  ভেতরে রক্তক্ষরণ হওয়ায় তার অস্ত্রোপচারের প্রয়োজন। জীবনটাও শঙ্কায়।

ধারণা করা হচ্ছে, এই চোটে কাতার বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন ইয়াসির আল শাহরানি। এই ধাক্কা সামলে উঠা সহজ নয়!

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

জীবন বাঁচাতে সৌদির সেই ফুটবলারকে পাঠানো হলো জার্মানিতে

আপডেট সময় ০৩:৪৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২