ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীর বামনারটেকে নিয়মবহির্ভূত ভবন নির্মাণে রাজউকের অভিযান হাতকড়াসহ আদালত চত্বর থেকে পালালেন মাদক মামলার আসামি যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্যোগ, ঘর হারাল ৬৭ হাজার মানুষ চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ নরসিংদীতে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪৯ বগুড়ার সাব-রেজিস্ট্রার অনিমেষ পালের বিরুদ্ধে অবৈধ সম্পদ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হতে আর কত দিন লাগবে, জানালেন জ্বালানি মন্ত্রী গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না : নাহিদ ইসলাম শিবির করায় ববির এক চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর, অতঃপর চাকরিচ্যুত জুলাই দিবস পালন শেষে জাজিরা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

জাতীয় কৃষি কাউন্সিল গঠন

জাতীয় কৃষি কাউন্সিল গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে কৃষি মন্ত্রণালয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সভাপতি এবং কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাককে সহ-সভাপতি করা হয়েছে। মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ প্রজ্ঞাপন জারি করা হয়।

৫৮ সদস্যের এ কাউন্সিলে ২২ জন মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিবসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা রয়েছেন।

দেশের কৃষি খাত সম্পর্কে সার্বিক দিক নির্দেশনা দেবে জাতীয় কৃষি কাউন্সিল। প্রতিবছর কমপক্ষে একবার সভা হবে এবং সভার তারিখ, সময় ও স্থান সভাপতি নির্ধারণ করবেন। সভাপতি প্রয়োজনবোধে যেকোনো সময় জাতীয় কৃষি কাউন্সিলের বিশেষ সভা আহ্বান করতে পারবেন।

ন্যূনতম এক তৃতীয়াংশ সদস্য সমন্বয়ে জাতীয় কৃষি কাউন্সিলের সভার কোরাম পূর্ণ হবে। সভাপতি জাতীয় কৃষি কাউন্সিলের সব সভায় সভাপতিত্ব করবেন। তার অনুমতিতে সহ-সভাপতিও সভাপতিত্ব করতে পারবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর বামনারটেকে নিয়মবহির্ভূত ভবন নির্মাণে রাজউকের অভিযান

জাতীয় কৃষি কাউন্সিল গঠন

আপডেট সময় ১১:৫৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২