রাজধানীর তুরাগ থানাধীন বামনারটেক এলাকায় অনুমোদনহীন ও নিয়ম বহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)
বৃহস্পতিবার ০৬ই জুলাই রাজউকের আওতাধীন তুরাগের বামনারটেক এলাকায় অভিযান পরিচালনা করে জরিমানা ও আইনি ব্যাবস্থা গ্রহন করা হয়। অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব,মোঃসবুজ হাসান। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন সহ, ইমারত পরিদর্শক, ডেসকোর নিযুক্ত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজউক সূত্রে জানা যায়, অভিযানে বামনারটেক মাদবর নগর ও ধউর এলাকায় বেশ কিছু নির্মাধীন ভবন পরিদর্শন করা হয়। এর মধ্যে একটি ভবনের অবৈধ অংশ অপসারণ ও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়। রাজউক জানিয়েছে, রাজধানীতে অনুমোদনহীন ও বিধি বহিঃভূত ভবন নির্মাণ রোধে মোবাইল কোর্ট ও রাজউকের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে। একই সংগে ভবন মালিক ও নির্মাণ সংশ্লিষ্টদের যথাযথ অনুমোদন নিয়ে নির্মাণ কাজ পরিচালনা করারও আহব্বান জানানো হয়েছে।
সংবাদ শিরোনাম ::
রাজধানীর বামনারটেকে নিয়মবহির্ভূত ভবন নির্মাণে রাজউকের অভিযান
-
"আবুল হাসনাত রাসেল - আপডেট সময় ০৭:২৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- ৫০৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















