সংবাদ শিরোনাম ::
রংপুরে পাটক্ষেতে মিলল নিখোঁজ শিশুর মরদেহ, আতঙ্কে এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ আটক বড়লেখা হাজীগন্জ বাজার বনিক সমিতির সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করবেন ফখরুল ইসলাম পারুল প্রতিভা নয়, প্রভাবের জয়? নতুনকুঁড়ি স্পোর্টস বাছাইয়ে অনিয়মের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ ভূয়া ঠিকানায় রোহিঙ্গাদের জন্মসনদ-এনআইডি সংগ্রহের অভিযোগ, বোরহানউদ্দিনে দালালচক্রের তৎপরতায় জনমনে উদ্বেগ নীলফামারী সদর থানায় কম্পিউটার সংকট: ডিজিটাল যুগেও ভরসা বাইরের টাইপিস্ট রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টায় আটক-৩ পটুয়াখালীতে ৫ বছরেও শেষ হয়নি ব্রিজের এপ্রোজ সড়ক, দুর্ভোগে ৮ গ্রামের ১০ হাজার মানুষ বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

শিল্পের যন্ত্রপাতি আমদানিতে বৈদেশিক ঋণ নিতে পারবেন উদ্যোক্তারা

শিল্প খাতের যন্ত্রপাতি আমদানির জন্য বৈদেশিক ঋণ গ্রহণের সুবিধা বাড়ানো হয়েছে। এ খাতে এখন থেকে উদ্যোক্তারা বায়ার্স এবং সাপ্লাইয়ার্স ক্রেডিটের আওতায় এক বছরের পরিবর্তে তিন বছর মেয়াদি বৈদেশিক ঋণ নিতে পারবেন। ঋণের মেয়াদ বাড়লেও এর বিপরীতে সুদের হার বাড়ানো যাবে না। সুদ রাখতে হবে আগের মতোই।

একই সঙ্গে যেসব প্রতিষ্ঠান শিল্পের যন্ত্রপাতি আমদানির জন্য ইতোমধ্যে মধ্যমেয়াদি এবং স্বল্পমেয়াদি ঋণের চুক্তি করেছে তাদের ঋণের মেয়াদও বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ বিষয়ে রোববার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, শিল্পের যন্ত্রপাতি আমদানির জন্য উদ্যোক্তাদের সুবিধা বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক এমন সিদ্ধান্ত নিয়েছে। এতে বাজারে ডলারের ওপর চাপ কমবে। কারণ, স্বল্পমেয়াদি ঋণ নিলে দ্রুত পরিশোধ করতে হয় বলে ডলারের ওপর চাপ পড়ে। দীর্ঘমেয়াদি ঋণ সময় নিয়ে পরিশোধ করা যাবে বলে এতে বৈদেশিক মুদ্রার বাজারে চাপ কম পড়ে।

এই নির্দেশনার আওতায় এক্সপোর্ট প্রসেসিং জোন, প্রাইভেট এক্সপোর্ট প্রসেসিং জোন, ইকোনমিক জোন, হাইটেক পার্ক এবং সরকার ঘোষিত বিশেষায়িত জোনের ভেতরে অবস্থিত কারখানার জন্য বৈদেশিক মুদ্রায় ঋণ নেওয়া যাবে। এ সুবিধা পাওয়ার জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বস্ত্র বিভাগের নিবন্ধন নিতে হবে। এর ভিত্তিতে ব্যাংককে এলসি খুলতে হবে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে বিডার ফরেন ঋণ বা সাপ্লাইয়ার্স ক্রেডিট সংক্রান্ত বাছাই কমিটির ১৮২তম সভায় তিন বছর মেয়াদি ঋণের সিদ্ধান্ত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে পাটক্ষেতে মিলল নিখোঁজ শিশুর মরদেহ, আতঙ্কে এলাকাবাসী

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

শিল্পের যন্ত্রপাতি আমদানিতে বৈদেশিক ঋণ নিতে পারবেন উদ্যোক্তারা

আপডেট সময় ০৩:৫১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪