সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

উত্তপ্ত অ্যালুমিনিয়াম টাবে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন শ্রমিক

সৃষ্টিকর্তা যদি কাউকে বাঁচিয়ে রাখতে চান তাহলে কি কারও সাধ্য আছে সেটি পরিবর্তন করার? কারও নেই। তেমনই একটি ঘটনা ঘটেছে ইউরোপের দেশ সুইজারল্যান্ডে। দেশটির একটি কারখানায় ৭২০ ডিক্রি সেলসিয়াস উত্তপ্ত তরল অ্যালুমিনিয়ামের টাবে পড়েও সৃষ্টিকর্তার অলৌকিকতায় বেঁচে গেছেন এক বিদ্যুৎ শ্রমিক। খবর এনডিটিভির।

গত বুধবার সুইজারল্যান্ডের উত্তর-পূর্ব সেন্ট গ্যালেন নামক একটি স্থানে এ ঘটনা ঘটে। যে কারখানাটিতে দুর্ঘটনা ঘটেছে সেই কারখানার কর্তৃপক্ষ ফেসবুক পোস্টে জানিয়েছে, দুইজন বিদ্যুৎ শ্রমিক একটি চুল্লিতে কাজ করতে এসেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত চুল্লির একটি খোলা অংশ দিয়ে ৭২০ ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত অ্যালুমিনিয়ামের টাবে পড়ে যান ২৫ বছর বয়সী এক শ্রমিক।

স্থানীয় পুলিশের বরাতে যুক্তরাজ্যের এক্সপ্রেস নিউজ পোর্টাল জানিয়েছে, দুর্ঘটনার শিকার সেই শ্রমিকের দেহের অনেকাংশ পুড়ে গেছে। তারা আরও জানিয়েছে, দুর্ঘটনার শিকার শ্রমিক চুল্লির ওপরে কাজ করছিলেন । হঠাৎ করেই তিনি সেখান থেকে নিচে পড়ে যান। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ আরও জানিয়েছে, উত্তপ্ত তরল অ্যালুমিনিয়ামের ভেতর ওই শ্রমিকের শরীরের হাটুর অংশ পর্যন্ত নিমজ্জিত হয়ে গিয়েছিল। কিন্তু তবুও তিনি নিজেই নিজেকে বের করে নিয়ে আসতে সমর্থ হন।

এরপর স্বাস্থ্যকর্মীদের জরুরিভিত্তিতে ডাকা হয়। তারা এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে দ্রুত হাসপাতালে নিয়ে যান। দেহের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে গেলেও তিনি পুরোপুরি সেরে ওঠবেন বলে আশা করছেন ডাক্তাররা। পুলিশ এখন এটি তদন্ত করে দুর্ঘটনার আসল কারণ খুঁজে বের করার চেষ্টা করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

উত্তপ্ত অ্যালুমিনিয়াম টাবে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন শ্রমিক

আপডেট সময় ০৭:৫৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২