ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৭ বছরে পা দিয়েছেন সাদিয়া, গুগলে বয়স দেখাচ্ছে ৩৩ ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আরামবাগ হাই স্কুলে অফিস সহকারীর বিরুদ্ধে নারী শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ চন্দ্রগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ১৫ প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে এবি পার্টির সাত দাবি রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫ গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের চক্রান্তের অভিযোগ, এম. আর. এগ্রো ইন্ডাস্ট্রিজের অনুমোদন নিয়ে প্রশ্ন ময়মনসিংহে ১৪ বোতল ভারতীয় তরল মাদকসহ তিনজন গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৬০ জন

আগেই বন্যা পূর্বাভাসের কথা বলা হয়েছিল, দাবি আওয়ামী লীগের

বাংলাদেশের কয়েকটি জেলায় চলমান বন্যা পরিস্থিতির পূর্বাভাস বিষয়ে বিগত সরকারের সময়ই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আলোচনা হয়েছিল বলে দাবি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে দুটি স্থানীয় দৈনিকের গত জুলাই মাসের দুটি খবরের স্ক্রিনশট দিয়ে একটি পোস্ট করা হয়।

সেখানে লেখা হয়, ‘সরকারের অনেকেই বলছেন– এই বন্যা পরিকল্পিত, প্রাকৃতিক দুর্যোগ না। অথচ, গত জুলাই মাসের একনেকের সভাতেই আগস্ট মাসের এই বন্যার পূর্বাভাসের কথা বলা হয়েছিলো এবং পূর্বপ্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছিলো।’

ওই পোস্টে আরও বলা হয়, ‘বর্তমান সরকারের উপদেষ্টারা রাষ্ট্র সংস্কারের নামে প্রশাসনের সব স্তরে বদলি, নিজেদের পছন্দের লোক বসানোতে এতোটাই ব্যস্ত ছিল যে বন্যার পুর্বাভাস পাওয়ার পরও কোনও ব্যবস্থা নিলেন না।’

পোস্টের শেষে বলা হয়— সত্যিই আমরা জাতি হিসেবে খারাপ সময় পার করছি।

বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েও কয়েকটি পোস্ট করা হয়েছে আওয়ামী লীগের ফেসবুকে পেইজে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৭ বছরে পা দিয়েছেন সাদিয়া, গুগলে বয়স দেখাচ্ছে ৩৩

আগেই বন্যা পূর্বাভাসের কথা বলা হয়েছিল, দাবি আওয়ামী লীগের

আপডেট সময় ১২:৪৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪