সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

এবার সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবির বাধা

অন্তবর্তীকালীন সরকার গঠনের পর ভারতীয় সীমান্তে নিজেদের অবস্থান কঠোর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে ৫ ভারতীয় অনুপ্রবেশকারীকে পতাকা বৈঠকে ফেরত দিতে অস্বীকৃতি জানায়।

এবার লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টাকালে বাধা দিয়েছে বিজিবি। উপজেলার দহগাম ইউনিয়নের হাড়িপাড়া সীমান্তে ঘটেছে এই ঘটনা।

বিজিবি ও স্থানীয় সূত্র বলছে, বুধবার হাড়িপাড়া সীমান্তের ৮ নম্বর আন্তর্জাতিক পিলারের ২৩ থেকে ২৬ নম্বর সাব-পিলার অংশে জিরো লাইন (নো ম্যানস ল্যান্ড) বরাবর আকস্মিকভাবে কাঁটাতারের বেড়া নির্মাণে কাজ শুরু করে বিএসএফ। স্থানীয়দের কাছে খবর পেয়ে বিষয়টি নজরে এলে বিজিবি এতে বাধা দেয়।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ করে সীমান্তের জিরো লাইন বরাবর ভারতীয় শ্রমিকরা গর্ত করে লোহার পিলার বসিয়ে কাঁটাতারের বেড়া তৈরি শুরু করেন। এর কিছুটা দূরে বিএসএফ সদস্যরা বাংলাদেশের দিকে অস্ত্র তাক করে টহল শুরু করেন। এ সময় সেখানে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বিএসএফ সদস্যকে দেখা যায়। এসময় গ্রামবাসী ও বিজিবি সদস্যরা বাধা দিলে কাজ বন্ধ রেখে ভারতীয়রা পিছু হটে।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন জানান, আন্তর্জাতিক সীমান্ত আইন ভেঙে সীমান্তের শূন্যরেখা বরাবর বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টায় বাধা দিয়েছে বিজিবি। এছাড়া সন্ধ্যা সাড়ে ৬টায় ওই সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকেও নির্মাণ কাজ বন্ধ রাখার কথা বলা হয়েছে।

এর আগে মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসে প্রকাশিত খবরে বলা হয়, ‘ভুলক্রমে’ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করায় ৫ ভারতীয়কে আটক করে বিজিবি। বিজিবি এবং বিএসএফের মধ্যে কয়েক দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও ভারতীয়দের ফেরত দিতে রাজি হয়নি বিজিবি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

এবার সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবির বাধা

আপডেট সময় ০১:৫৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪