ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

রাষ্ট্রদ্রোহের মামলায় খালাস পেলেন তারেক রহমান

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাষ্ট্রদ্রোহের মামলা থেকে বেকসুর খালাস দিয়েছেন নোয়াখালীর অতিরিক্ত জেলা ও জজ দায়রা জজ আদালতের বিচারক নোমান মহিউদ্দিন।

আদালত রায়ে উল্লেখ করেন, যেহেতু রাষ্ট্রপক্ষ এ মামলা প্রমান ব্যর্থ হয়েছে সেহেতু মামলার বিবাদী তারেক রহমানকে চর জব্বর থানার মামলা থেকে বেকসুর খালাস প্রদান করা হলো।

আদালত আরো উল্লেখ করেন, যেহেতু আদালত তাকে খালাস দিয়েছেন, তাই পূর্বে তারেক রহমানের নামে কোন প্রসেস জারী থাকলে তা আদালতে ফেরত পাঠানোর নির্দেশ দেয়া গেল। তারেক জিয়ার আইনজীবী এডভোকেট রবিউল হাসান পলাশ এ খবর নিশ্চিত করেছেন করে বলেছেন, স্বৈরাচারী হাসিনা জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য তারেক রহমানকে মিথ্যা মামলায় জড়িয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারী সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ওমর ফারুক বাদি হয়ে তারেক রহমানকে আসামি করে চর জব্বর থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করেন।

মামলায় তারেক রহমানের পক্ষ আইনজীবি ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি সিনিয়র এডভোকেট এবিএম জাকারিয়া ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিনিয়র এডভোকেট রবিউল হাসান পলাশ।

তারেক রহমানের খালাসের খবর প্রকাশের পর জেলা আইনজীবী সমিতির সদস্যরা মিষ্টি বিতরণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

রাষ্ট্রদ্রোহের মামলায় খালাস পেলেন তারেক রহমান

আপডেট সময় ০১:০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪