সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

কলকাতার চিকিৎসককে শ্বাসরোধে হত্যা

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার শরীরের বাইরে ও ভেতরে একাধিক ক্ষতচিহ্নও পাওয়া গেছে। এমন তথ্যই উঠে এসেছে নিহতের ময়নাতদন্তের রিপোর্টে। সোমবার ওই চিকিৎসকের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

৯ আগস্ট সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে ৭টা ১০ মিনিটের মধ্যে আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও হত্যার পর ময়নাতদন্ত করা হয়। আরজি কর হাসপাতালের চিকিৎসকেরাই এ ময়নাতদন্ত করেন। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, নারী চিকিৎসকের নাক ও মুখ বন্ধ করে শ্বাসরোধ করার কারণেই তার মৃত্যু হয়েছে। তার শরীরের বাইরে ১৬টি ও ভেতর ৯টি ক্ষতের চিহ্ন পাওয়া গেছে।

এছাড়াও যৌন নির্যাতনেরও আলামত পাওয়া গেছে। হত্যার ধরনটি নরহত্যার পর্যায়ে পড়ে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তার গাল, ঠোঁট, নাক, ঘাড়, বাহু, হাঁটু ও যৌনাঙ্গে বাহ্যিক ক্ষত পাওয়া গেছে। ঘাড়, মাথার ত্বক ও অন্যান্য অংশের পেশিতে অভ্যন্তরীণ ক্ষত পাওয়া গেছে। মৃত্যুর আগে তাকে সীমাহীন আঘাত দিয়ে মারা হয়েছে বলে জানা গেছে। চিকিৎসকদের ধারণা, সম্ভবত তাকে যৌন নিপীড়ন করা হয়েছিল। হত্যার ধরনটি নরহত্যার পর্যায়ে পড়ে। ময়নাতদন্তের প্রতিবেদনটি তৈরি করেছেন আরজি কর হাসপাতালের ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগের অধ্যাপক অপূর্ব বিশ্বাস। একই হাসপাতালের একই বিভাগের সহযোগী অধ্যাপক রিনা দাস এবং এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মলি ব্যানার্জি।

কলকাতায় নারী চিকিৎসকের হত্যাকে পাশবিক অত্যাচার বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। মঙ্গলবার চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার শুনানি হয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চে। এদিনের শুনানিপর্বে একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তোলেন সর্বোচ্চ আদালত। ২২ আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। উল্লেখ্য, ৯ আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। পরের দিন ওই হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার হল থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় কলকাতার পাশাপাশি ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। যা এখনো অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

কলকাতার চিকিৎসককে শ্বাসরোধে হত্যা

আপডেট সময় ১১:০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪