সংবাদ শিরোনাম ::
শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ: ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে লেকচার ডায়াস ও বেঞ্চ বিতরণ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট উপজেলা ও জেলায় প্রথম হয়ে জাতীয় পর্যায়ে পাংশার কাজী আব্দুল মাজেদ একাডেমি দেশে গাঁজাখোরের সংখ্যা ৬১ লাখ! ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত!  খাল দখলের থাবায় বিপন্ন ভোলা-জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা ভাওরা হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডা. মাহফুজ রায়হান আক্কেলের বদলিতে উদ্বিগ্ন চাঁপাইনবাবগঞ্জবাসী গঙ্গাচড়ার নোহালী ইউপির দুর্নীতি মামলায় সাবেক চেয়ারম্যানের ৫ বছর, সচিবের ৩ বছর জেল

সাবেক প্রতিমন্ত্রী-মেয়র-উপজেলা চেয়ারম্যানসহ ৩২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সাভারে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী সাজ্জাদ হোসেন (২৯) নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে প্রধান করে ৩২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫শ জনকে আসামি করা হয়েছে।

রোববার রাতে নিহত শিক্ষার্থী সাজ্জাদ হোসেনের বাবা মো. আলমগীর বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আসামিদের মধ্যে অন্যতম হলেন- সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, তার ছোট ভাই ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিক, পৌর মেয়র আব্দুল গনি এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ চৌধুরী।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ৫ আগস্ট সকালে সাভারের আউকপাড়া এলাকার ভাড়া বাসা থেকে শিক্ষার্থী সাজ্জাদ হোসেন ব্যক্তিগত প্রয়োজনীয় কিছু পণ্য কিনতে সাভার বাসস্ট্যান্ডে যান। এ সময় কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর গুলিসহ হামলা চালায় মামলার আসামিরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শিক্ষার্থী সাজ্জাদ হোসেন। পরে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাভারের সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব, তার ছোট ভাই ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিক, পৌর মেয়র আব্দুল গনি, পৌর কাউন্সিলর রমজান আলী, নূরে আলম সিদ্দিকি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা মশিউর রহমান সম্রাট, মিজানুর রহমান ওরফে জিএস মিজান, সানজিদা আক্তার মুক্তা, মোহসিন বাবু, মিনহাজ উদ্দিন মিনা, এরশাদুর রহমান এরশাদ, মাসুদ চৌধুরী, আব্দুল হালিম, খাটা মনির, টিপু, সুজন মিয়া, রেদোয়ান মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, কামরুল হাসান শাহীন, মেহেদী হাসান তুষার, দেলোয়ার হোসেন, শিপলু, আহম্মেদ রুবেল, নাসির উদ্দিন লিটনের নামসহ ৩২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫শ জনকে আসামি করে মামলা করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ: ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে লেকচার ডায়াস ও বেঞ্চ বিতরণ

সাবেক প্রতিমন্ত্রী-মেয়র-উপজেলা চেয়ারম্যানসহ ৩২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

আপডেট সময় ১২:১৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪