ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

শপথ গ্রহণের এক ঘণ্টার মধ্যেই অপসারিত উপজেলা চেয়ারম্যান

উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণের এক ঘণ্টার মধ্যেই অপসারিত হয়েছেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ২৯ মে মোকাররম হোসেন সুজন গঙ্গাচড়ায় আওয়ামী লীগ প্রার্থী রুহুল আমিনকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন।

এরপর আওয়ামী লীগ নেতা রুহুল আমিন নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আদালতে মামলা করলে সুজনের শপথ গ্রহণ স্থগিত করা হয়। পরবর্তীতে আইনি লড়াই শেষে সোমবার সুজন বিভাগীয় কমিশনারের কাছে চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন।

সোমবার বেলা ১১টায় রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন তাকে চেয়ারম্যান হিসেবে শপথবাক্য পাঠ করান। এরপর কর্মী-সমর্থকদের নিয়ে গঙ্গাচড়া উপজেলা পরিষদের দিকে তিনি রওনা হন। রাস্তায় তিনি জানতে পারেন সারা দেশে উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছে।

এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ফলে উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসার সুযোগ পেলেন না মোকাররম হোসেন সুজন।

সুজন বলেন, জনগণ ভালোবেসে আমাকে ভোট দিয়েছিলেন। আমি নির্বাচিত হওয়ার পর সরকারদলীয় প্রার্থী ষড়যন্ত্র করেছিল। আদালতের রায়ের মাধ্যমে আমি সোমবার শপথ গ্রহণ করেছি কিন্তু উপজেলা পরিষদে যাওয়ার আগেই সারা দেশের চেয়ারম্যানদের মতো আমিও অপসারিত হয়েছি। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। আগামীতে আরও ভালো কিছু হবে ইনশাআল্লাহ।

রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন বলেন, বেলা ১১টায় তিনি শপথ নিয়েছেন। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী তিনি স্বপদ থেকে অপসারিত হয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

শপথ গ্রহণের এক ঘণ্টার মধ্যেই অপসারিত উপজেলা চেয়ারম্যান

আপডেট সময় ১২:১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪