ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাড়ি চুরির মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হককে ঘিরে নানা বিতর্ক শৈলকুপা শাহী মসজিদের ৩১ লাখ টাকা গায়েব, মোতাওয়াল্লির বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ চা দোকানির অ্যাকাউন্টে জুয়ার কোটি টাকা, তিন দিনেই লেনদেন ২ কোটি ২৬ লাখ আত্রাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন তাড়াইলে বড় পর্দায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান এনসিপির নেতৃত্বের ওপর ক্ষোভ, পদত্যাগ করলেন সামান্তা শারমিন শ্রীমঙ্গলে ১২০ লিটার চোলাইমদসহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি বোরহানউদ্দিনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ভাঙচুর

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় গ্রুপটির মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠ ও রেডিও ক্যাপিটাল কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। ভবনের সামনে থাকা একাধিক গাড়িও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

সোমবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে দৈনিক কালের কণ্ঠ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম, নিউজ টোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটালের কার্যালয়। আজ বিকাল ৩টার দিকে আকস্মিকভাবে শতাধিক মানুষের একটি মিছিল মিডিয়া কমপ্লেক্সের সামনে আসে। এ সময় তাদের হাতে হকিস্টিকসহ লাঠিসোটা ছিল। তারা স্লোগান দিতে দিতে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালান।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, দুর্বৃত্তরা রেডিও ক্যাপিটালের ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। সেখানে টেবিল, কম্পিউটার, এসি সবকিছুতে ভাঙচুর চালানো হয়। পরে বাইরে এসে মিডিয়া প্রাঙ্গণে রাখা ২০-২৫টি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ ছাড়া ভবনের কাচের দেয়াল ও দরজা ভেঙে ফেলা হয়। এতে গোটা মিডিয়া হাউজে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মানিক মুনতাসির ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, হতভম্ব হয়ে গেলাম। শিক্ষার্থীদের নাম করে আমাদের অফিসে হামলা, ভাঙচুর। কয়েকজন আহত। সকলেই আতঙ্কিত!’

এছাড়া ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর হামলার একটি ভিডিও প্রকাশ করেছে তাদের ফেসবুক পেজে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাড়ি চুরির মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ভাঙচুর

আপডেট সময় ০৫:৪৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪