ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাড়ি চুরির মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হককে ঘিরে নানা বিতর্ক শৈলকুপা শাহী মসজিদের ৩১ লাখ টাকা গায়েব, মোতাওয়াল্লির বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ চা দোকানির অ্যাকাউন্টে জুয়ার কোটি টাকা, তিন দিনেই লেনদেন ২ কোটি ২৬ লাখ আত্রাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন তাড়াইলে বড় পর্দায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান এনসিপির নেতৃত্বের ওপর ক্ষোভ, পদত্যাগ করলেন সামান্তা শারমিন শ্রীমঙ্গলে ১২০ লিটার চোলাইমদসহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি বোরহানউদ্দিনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

আসার খবরে উত্তর সিটি ঘেরাও, বুঝতে পেরে আগেই পালালেন মেয়র

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম গুলশান ২-এ অবস্থিত উত্তর সিটির প্রধান কার্যালয়ে এসেছেন- এমন খবরে ডিএনসিসি ভবন ঘেরাও করেছেন সাধারণ জনতা।

রোববার (১৮ আগস্ট) রাতে গুলশান-২ এ অবস্থিত নগর ভবনের বাইরে এমন ঘটনা ঘটেছে। নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা।

তিনি বলেন, মেয়র আতিকুল ইসলাম নগর ভবনে এসেছেন, এমন খবরে স্থানীয় লোকজন এসে নগর ভবনের বাইরে বিক্ষোভ করছিলেন। মূলত মেয়রের অপসরণের দাবিতে তারা সেখানে একত্রিত হয়েছিলেন। বিক্ষোভকারীরা একত্রিত হচ্ছেন, বিষয়টি বুঝতে পেরে মেয়র আগেই নগরভবন ছেড়ে চলে যান। আনুমানিক রাত ৮টার দিকে এমন ঘটনা ঘটে। পরে মেয়র চলে যাওয়ার পর শান্ত হোন বিক্ষোভকারীরা।

এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তাকে পুনরাদেশ না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। সেই হিসেবে এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পালন করছেন সেখানকার প্রধান নির্বাহী কর্মকর্তা।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের ঘনিষ্ঠ একজন এর আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি দেশে ছেড়ে কোথাও যাননি, দেশেই আছেন, নিরাপদে আছেন। মেয়র আতিকুল ইসলাম রাজনৈতিকভাবে এবং মেয়র হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। তিনি অন্যায়ভাবে কখনই কারও ক্ষতি করেননি, সঠিকভাবে দায়িত্বপালন করেছেন। সব মিলিয়ে সবার কাছেই তার গ্রহণযোগ্যতা আছে, সে কারণে কারও রোষানলে তিনি পড়েননি। তবে তিনি বর্তমান পরিস্থিতিতে জনসম্মুখে আসছেন না, নিরাপদ স্থানে আছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাড়ি চুরির মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

আসার খবরে উত্তর সিটি ঘেরাও, বুঝতে পেরে আগেই পালালেন মেয়র

আপডেট সময় ১২:৫৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪