ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাড়ি চুরির মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হককে ঘিরে নানা বিতর্ক শৈলকুপা শাহী মসজিদের ৩১ লাখ টাকা গায়েব, মোতাওয়াল্লির বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ চা দোকানির অ্যাকাউন্টে জুয়ার কোটি টাকা, তিন দিনেই লেনদেন ২ কোটি ২৬ লাখ আত্রাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন তাড়াইলে বড় পর্দায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান এনসিপির নেতৃত্বের ওপর ক্ষোভ, পদত্যাগ করলেন সামান্তা শারমিন শ্রীমঙ্গলে ১২০ লিটার চোলাইমদসহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি বোরহানউদ্দিনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

আন্দোলনে গিয়ে নিখোঁজ, ১৪ দিন পর মর্গে মিলল লাশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গত ৫ আগস্ট নিখোঁজ হন শরীয়তপুরের আল-আমিন মীর (২৭)। ১৪ দিন পর রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মিলল তার লাশ।

নিহত আল-আমিন শরীয়তপুর জেলার নড়িয়া উপজলার বিঝারী ইউনিয়নের দক্ষিণ মগরকাদি গ্রামের ইসমাইল মীরের ছেলে।

রোববার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে তার লাশ পাঠানা হয়।

নিহত আল-আমিনের পারিবারিক সূত্র জানায়, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের ডাকে কারফিউ উপেক্ষা করে মিছিলের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে গেলে, সেখানে মিছিলকে লক্ষ্য করে তুমুল গোলাগুলি শুরু করে পুলিশ বাহিনী। এতে গুলিবিদ্ধ হয়ে বহু মানুষ আহত হন।

তখন থেকেই তার পরিবার তাকে খোঁজাখুঁজি শুরু করলেও আর খোঁজ মেলেনি আল-আমিনের। সাভারের বিভিন্ন হাসপাতালে খোঁজ নেয় তারা। কিন্তু কিছুতেই তার সন্ধান মেলেনি।

নিখোঁজের ১৪ দিন পর ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিখোঁজ আল-আমিনের লাশ পাওয়া যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাড়ি চুরির মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

আন্দোলনে গিয়ে নিখোঁজ, ১৪ দিন পর মর্গে মিলল লাশ

আপডেট সময় ১২:২৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪