সংবাদ শিরোনাম ::
অনেকে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বিক্রি করেন ফেনীতে ২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন, ২ লাখ ৫৩ হাজারের বেশি শিশু পাবে ক্যাপসুল নাঙ্গলকোটে বোন, ভাগিনা ও ভগ্নিপতির হামলায় ভাই নিহত  মুকসুদপুরে জাতীয় ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত  বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী আসামী হয়েও বহাল তবিয়তে সিলেট গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইলিয়াস আহম্মেদ টাকশালে শত মিলিয়ন ডলারের মেগা-লুটপাটের অভিযোগ: নেপথ্যে সাবেক গভর্নরের ‘প্রিয়পাত্র’ আশরাফুল আলম দীর্ঘ ৯৮১ দিন পর ফিরেই কাঁদলেন নেইমার, ছেলেকে জড়িয়ে আবেগঘন মুহূর্ত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য রাষ্ট্রীয় কোষাগার থেকে বাড়ি ভাড়া নেন ২০ হাজার, থাকেন অফিস কক্ষে

জবি থেকে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে উপাচার্যসহ সব প্রশাসনিক পদে নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

রোববার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘মানি না মানব না, অতিথি পাখি মানব না,’ ‘জবি থেকে ভিসি চাই, দিতে হবে, দিতে হবে’, ‘ভাড়াটে ভিসি আর নয়, জবি থেকে ভিসি চাই’, স্লোগান দেন।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নূর নবী বলেন, ‘সব শিক্ষার্ধীদের প্রাণের দাবি- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হতে হবে। অতিথি পাখির মতো বিভিন্ন জায়গা থেকে আসে, আবার চলে যায়। অন্য বিশ্ববিদ্যালয় থেকে একজন উপাচার্য আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে পরিচিত হতে তার দুই বছর পার হয়ে যায়। কোনো অতিথি পাখি কোনো ভিসি আসলে, ক্যাম্পাস বুঝতে তার বছর খানিক লেগে যায়। সেই ভিসি এক বছর দুই বছর কাটিযে দিবে, এই দুই বছর কি আমরা ঘাস খাব? যেসব শিক্ষক বিপ্লবে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ছিলেন, সেসব শিক্ষকই আমাদের অভিভাবক হতে পারবে।’

নতুন ক্যাম্পাসের দুর্নীতির বিষয়ে নূর নবী বলেন, ‘নতুন ক্যাম্পাসের ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দের হিসাব আমাদের কাছে দিতে হবে। জবির সাবেক ভিসি নতুন ক্যাম্পাসে ৫০০ কোটি টাকা দুর্নীতি করেছেন, সেই টাকার হিসাব তাকে দিতে হবে। আমরা এখন জেগে উঠেছি। কোনো দুর্নীতিবাজের ঠিকানা জগন্নাথে হবে না।’

‘কিছু বামপন্থি সংগঠনের চিহ্নিত নেতাকর্মী আন্দোলনে বিভাজনের চেষ্টা করছে’ অভিযোগ করে নূর নবী বলেন, ‘কিছু সক্রিয় বামপন্থি সংগঠনের নেতাকর্মী ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে বিভাজন সৃষ্টি করার জন্য বিবৃতি দিচ্ছে। তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করা পিএইচডি আপা খ্যাত ড. সাদেকা হালিমাকে ভিসি হিসেবে রাখতে চাচ্ছে। তারা লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি চালু করতে চাচ্ছে। আমরা তাদের সেই দুরভিসন্ধি বাস্তবায়ন হতে দিব না।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০০৫-২০২৪ সাল পযন্ত দীর্ঘ ২০ বছরে হাজার হাজার শিক্ষার্থী বের হয়েছে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখনো দীর্ঘদিন কর্মরত কোনো শিক্ষককে ভিসি হিসেবে নিয়োগ দিতে পারে নাই। আমরা সাধারণ শিক্ষার্থীরা এই জগন্নাথ শিক্ষকদের মধ্যে থেকে ভিসি চাই। যদি এই জগন্নাথের শিক্ষকদের মধ্যে থেকে ভিসি নিয়োগ না হয়, আমরা আবার বুকের তাজা রক্ত দিয়ে মাঠে নামব।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনেকে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বিক্রি করেন

জবি থেকে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ

আপডেট সময় ০৫:২৪:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪