সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

প্রশাসন-রাজনীতিবিদ-সমন্বয়কদের উপস্থিতিতে খুলল টাঙ্গাইল থানা

জেলা প্রশাসন, রাজনীতিবিদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপস্থিতিতে টাঙ্গাইল সদর থানা খুলে দিয়েছেন পুলিশ সুপার গোলাম সবুর। বুধবার সন্ধ্যায় সবার উপস্থিতিতে তালা খুলে দেওয়ার পর কার্যক্রম শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এএম জহিরুল হায়াত, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মুহাম্মাদ আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল নুর তুষার, ইফফাত রাইসা নূহা, লুৎফুন নাহার তৃপ্তি, মনিরুল ইসলাম প্রমুখ।

পুলিশ সুপার গোলাম সবুর বলেন, সারা দেশে যে সমস্ত থানায় কার্যক্রম বন্ধ ছিল, সে সমস্ত থানা খুলে দ্রুত কার্যক্রম শুরু করার জন্য আইজিপি স্যারের নির্দেশনা ছিল। সে নির্দেশনা বাস্তবায়নের জন্য সবার সহযোগিতায় টাঙ্গাইল সদর থানা খুলে দিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যা থেকে শহরের সার্বিক অবস্থা বিবেচনা করে টাঙ্গাইল সদর থানার কার্যক্রম বন্ধ করা হয়েছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

প্রশাসন-রাজনীতিবিদ-সমন্বয়কদের উপস্থিতিতে খুলল টাঙ্গাইল থানা

আপডেট সময় ১১:২৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪