সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জে আ.লীগের শপথ

সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ছুঁয়ে শপথ করেন গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে এ শপথ অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান শপথ বাক্য পাঠ করান।

শপথ বাক্যে বলা হয়, শেখ হাসিনার ওপর ঘটে যাওয়া সব ধরনের অন্যায়ের প্রতিশোধ নেবেন তারা। যতদিন পর্যন্ত তারা তাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনতে পারবেন, ততদিন তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। এর আগে নেতাকর্মীরা মাজার কমপ্লেক্সের মসজিদে জোহরের নামাজ শেষে আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা, সুস্থতা, দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান বলেন, আমরা আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব। জামায়াত-বিএনপি যে নৈরাজ্য সৃষ্টি করছে, আমরা তা রুখে দেব।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহব উদ্দিন আজম বলেন, আমরা যতদিন পর্যন্ত আমাদের নেত্রীকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে না পারব, ততদিন আমরা ঘরে ফিরব না। প্রয়োজনে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।

এ শপথ অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতারা অংশগ্রহণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জে আ.লীগের শপথ

আপডেট সময় ০৭:১০:৪০ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪