ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

এফডিসিতে লাঞ্ছিত হলেন হিরো আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাত্র কয়েকদিনের মধ্যে পালটেছে দেশের পরিস্থিতি। সাধারণ শিক্ষার্থী ও জনগণের রোষানলে পড়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। তার দেশ ছাড়ার খবরে ধীরে ধীরে পালটে যাচ্ছে বিভিন্ন সংস্থা ও সংগঠনের চিত্রও।

এবার পালটে গেল চলচ্চিত্রের আঁতুড়ঘর খ্যাত প্রাঙ্গণ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

মঙ্গলবার সকালে সরকার পতন আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা সব শিল্পী-নির্মাতা-কলাকুশলীরা উপস্থিত হোন বিএফডিসি প্রাঙ্গণে। এদিন অন্য সবার মতোই বিএফডিসি প্রাঙ্গণে গিয়েছিলেন সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে আলোচনায় উঠে আসা আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। তিনি বিএফডিসিতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন।

এদিন চলচ্চিত্রের আঁতুরঘর গিয়ে সেখানে আগে থেকে উপস্থিত কিছু অনলাইন প্ল্যাটফর্ম ও ইউটিউবারদের সঙ্গে কথা বলছিলেন তিনি। এ সময় হঠাৎ করেই কিছু বিক্ষুব্ধ জনতা তাকে টানা-হেঁচড়া শুরু করেন। একপর্যায়ে অনেকটা বাধ্য হয়েই সেখান থেকে বের হয়ে যান হিরো আলম।

এ বিষয়ে হিরো আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি তার।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচি ঘিরে রোববার ঢাকাসহ সারাদেশে সরকার সমর্থিত নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে শতাধিক নিহতের খবর পাওয়া গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

এফডিসিতে লাঞ্ছিত হলেন হিরো আলম

আপডেট সময় ১১:১৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪