ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সপ্তাহে তিন দিন রাত ১০টা, তিন দিন ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট ২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে অগ্নিসংযোগ আয়-সম্পদে অসংগতি, বরগুনার সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা ক্যালেন্ডারে খালেদা জিয়ার পরিচয় ‘শেখ হাসিনার মা’, বিতর্কে তোলপাড় জাতীয় বিশ্ববিদ্যালয় সাফের প্রস্তুতিতে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা মুরাদনগরে হাজী ইদ্রিসের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল কুমিল্লা উত্তরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সৌদির প্রতিরক্ষা জোরদারে সেনা পাঠাচ্ছে পাকিস্তান: ডন অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী বরগুনায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ

২টি আগ্নেয়াস্ত্র ও ২০৬ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে সিটিটিসি

রাজধানীর ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্র ও ২০৬ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর স্পেশাল এ্যাকশন গ্রুপ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ সুজন হাওলাদার, রুমা বেগম ও মোঃ আব্দুল্লাহ হাওলাদার।

অভিযানে নেতৃত্ব দেওয়া সিটিটিসির এন্টি ইললিগ্যাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিমের সহকারী পুলিশ কমিশনার ওবাইন পিপিএম ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে জানা যায় ওয়ারীর বলধা গার্ডেন এলাকায় কতিপয় ব্যক্তির মধ্যে অবৈধ অস্ত্র-গুলি হস্তান্তর হবে। এমন তথ্যের ভিত্তিতে রবিবার (১৪ জুলাই ২০২৪ খ্রি.) রাত সাড়ে আটটায় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে সুজন, রুমা বেগম, আব্দুল্লাহ নামের তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১টি রিভলবার, ১টি পিস্তল ও ২০৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির ওয়ারী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সপ্তাহে তিন দিন রাত ১০টা, তিন দিন ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

২টি আগ্নেয়াস্ত্র ও ২০৬ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে সিটিটিসি

আপডেট সময় ০৬:৫৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪