ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে ফের উত্তাল চট্টগ্রাম শিক্ষার্থীদের বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ডাকসু

কোপার ফাইনালে হাতাহাতিতে জড়িয়ে গ্রেফতার কলম্বিয়ার ফুটবল প্রধান

২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে পা রেখেছে কলম্বিয়া। নিজেদের দলকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ছেলেকে নিয়ে হাজির হয়েছিলেন দেশটির ফুটবল প্রধান রামোন হেসুরুন। সেখানে এসে ব্যাপক বিশৃঙ্খলার মুখে পড়েন তিনি। মাঠে ঢুকতে বেগ পেতে হওয়ায় তর্কে জড়ান নিরাপত্তারক্ষীদের সঙ্গে। এক পর্যায়ে হাতাহাতিও হয় তাদের। যার ফলে তাকে ও তার ছেলে রামোন হামিলকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে মায়ামি পুলিশ।

মায়ামি-ডেইড পুলিশের ডিটেকটিভ আন্দ্রে মার্টিনের ভাষ্য অনুযায়ী, কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন হেসুরুন ও তার ছেলে রামোন হামিল হেসুরুনকে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। দুজনের বিরুদ্ধেই ম্যাচের দিন দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতিতে জড়ানোর অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, স্টেডিয়ামে প্রবেশ করার পথে টানেলে দেরি হওয়ায় ‘বিরক্ত হয়ে’ নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্কে জড়ান দু’জন। তর্কের এক পর্যায়ে এক নিরাপত্তারক্ষী হেসুরুনকে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। যা সহ্য না করতে পেরে ওই নিরাপত্তারক্ষীকে ঘাড় ধরে নিচে ফেলে দিয়ে দুটি ঘুষি মারেন তিনি। ওই ঘটনায় মাঝরাতে আটক করা হয় দুজনকে।

শুধু তাই নয় এদিন ম্যাচের আগে টিকিট ছাড়ায় খেলা দেখতে ঢুকার চেষ্টা করলে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। অনেকে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে স্টেডিয়ামে ঢুকার চেষ্টা করেন। যার ফলে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ২০ মিনিট পর শুরু হয় খেলা। যেখানে অবশ্য ১-০ গোলে হারতে হয়েছে কলম্বিয়াকে। টানা দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। আর এমন ম্যাচে বিশৃঙ্খলায় জড়ানোয় পুলিশের হাতে আটক হয়েছেন ২৫ সমর্থক। বেশ কয়েকজন হতাহতও হয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি

কোপার ফাইনালে হাতাহাতিতে জড়িয়ে গ্রেফতার কলম্বিয়ার ফুটবল প্রধান

আপডেট সময় ১১:২৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪