সংবাদ শিরোনাম ::
পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস দাদির ভিডিও বার্তা দেখে কাঁদলেন ভিনিসিয়ুস গঙ্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জসীমউদ্দীন বাবুলের পথচলায় দোয়া ও সমর্থন–জনগণের সেবায় সফলতা কামনা লক্ষ্মীপুরের সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের তালিকা প্রকাশ: শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় শিক্ষক নিয়োগে ভয়ংকর জালিয়াতির অভিযোগ ভোলাহাটে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ শুভ উদ্বোধন অনুষ্ঠিত!  নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগাতে হবে : প্রধানমন্ত্রী ফরিদপুরে নিখোঁজের তিনদিন পর কাশবন থেকে ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৫ ভোলাহাটে মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে “সখিনা-কলিম” মেধা প্রণোদনা বৃত্তি প্রকল্প বৃত্তি প্রদান অনুষ্ঠিত

১ বলে ১২ রান, যেভাবে সম্ভব হলো

বিশ্বরেকর্ড করলেন যশস্বী জয়সওয়াল। জিম্বাবুয়ের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট করতে নেমে ১ বলে ১২ রান করলেন তিনি। কী ভাবে এই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার?

পঞ্চম ম্যাচেও প্রথমে ব্যাট করতে নামে ভারত। প্রথম ওভারে বল করতে যান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দর রাজা। ব্যাট করছিলেন যশস্বী। সিকান্দর প্রথম বলটি করেন কোমরের উপরে ফুলটস। স্কয়ার লেগ অঞ্চলে ছক্কা মারেন যশস্বী। আম্পায়ার নো ডাকেন। পরের বলটি ফ্রি হিট ছিল। সেই বলে সোজা ছক্কা মারেন ভারতের বাঁহাতি ওপেনার। দুই ছক্কায় ১ বলে ১২ রান করেন তিনি।

ক্রিকেটের ইতিহাসে কোনো ম্যাচের প্রথম বলে কেউ ১২ রান করতে পারেননি। যশস্বী তা করেছেন। দলের রান হয়েছে ১ বলে ১৩। এটিও বিশ্বরেকর্ড। ম্যাচের প্রথম বলেই কোনো দল এত রান করতে পারেনি।

প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান করে ভারত। সঞ্জু স্যামসন ৪৫ বলে ৫৮ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে ১২৫ রানে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে। ২২ রান দিয়ে ৪ উইকেট নেন মুকেশ কুমার। ৪২ রানে ম্যাচ জেতে ভারত। ৪-১ ব্যবধানে জিম্বাবুয়েকে টি-টোয়েন্টি সিরিজে হারান শুভমন গিলরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি

১ বলে ১২ রান, যেভাবে সম্ভব হলো

আপডেট সময় ১১:২৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪