সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

নাটোরে অসংখ্য নেতাকর্মীকে আহত করেছে পুলিশ” ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নাটোরের লালপুরে পুলিশ নৃশংস হামলা ও গুলি চালিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে আহত করেছে। তিনি বলেন, আহতদের মধ্যে অনেকের অবস্থাই মুমূর্ষু। পুলিশের এই নৃশংস হামলা ও নেতাকর্মীদের আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে মহাসচিবের এ নিন্দার কথা জানানো হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করার হীন চক্রান্তের অংশ হিসেবে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় সন্ত্রাসীদের দিয়ে বেপরোয়া বাধা প্রদান করছে। এরই অংশ হিসেবে আজ নাটোর জেলাধীন লালপুর উপজেলায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বর্বরোচিত হামলা ও গুলি চালিয়ে বিএনপিএবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীকে আহত করেছে।

আহত নেতাকর্মীদের মধ্যে আব্দুল মজিদ, আমির হোসেন, আলি আহমেদ, আনোয়ার, জিল্লুর রহমান, আসতাব আলী, আফসার, জাহাঙ্গীর, জামিরুল, আব্দুর রহিম ও খলিলের অবস্থা খুবই গুরুতর। গুরুতর আহত নেতাকর্মীদের চিকিৎসা চলছে।

তিনি আরও বলেন, সরকারের নীল নকশা বাস্তবায়ন করতে সরকারদলীয় সন্ত্রাসী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, ভাঙচুর, বানোয়াট মামলা দিয়ে গ্রেফতার করেছে।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপির সভা-সমাবেশ পণ্ড করার কাজে সিপাহসালারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তবে সরকারের সকল অপকর্ম ও জনগণসহ রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতনের হিসাব কড়ায়-গন্ডায় আদায় করতে জনগণের উত্তাল ঢেউ এখন প্রবল হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

নাটোরে অসংখ্য নেতাকর্মীকে আহত করেছে পুলিশ” ফখরুল

আপডেট সময় ০৫:২৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২