ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াত গণতান্ত্রিক দল কি না, প্রশ্ন মির্জা ফখরুলের প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ গোদাগাড়ীতে ১০ কোটি টাকায় সড়ক সংস্কার কাজে মুকুলের দূর্নীতি ইসির নতুন জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার পটুয়াখালী বঙ্গোপসাগর উত্তাল, মৌসুমী বায়ু নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ

ঢাকা আসছেন রাহাত ফাতেহ আলী খান

ঢাকা আসছেন দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় গায়ক রাহাত ফাতেহ আলী খান। সুরের মূছনায় মাতাবেন আগামী ২০ জুলাই একটি আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে তার। গায়কের বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছে বাই হেয়ার নাউ (বিএইচএন) নামের একটি ই-কমার্স প্রতিষ্ঠান।

এই সংগীতশিল্পীকে তারাই ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করেছে। এক ফেসবুক স্ট্যাটাসে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘আগামী ২০ জুলাই ২০২৪-এ রাহাত ফাতেহ আলী খানের মায়াবী সুরে মুগ্ধ হতে চলে আসুন।’

ওই স্ট্যাটাসে রাহাত ফাতেহ আলী খানের একটি ভিডিও জুড়ে দেওয়া হয়েছে। সঙ্গে যোগ করা হয়েছে ইভেন্ট লিঙ্ক। যেখানে প্রি রেজিস্টেশন চলছে।

এ বিষয়ে বিএইচএন-এর কাস্টমার ম্যানেজার ফয়সাল আহমেদ জনি গণমাধ্যমকে জানান, রাহাত ফাতেহ আলী খান আসছেন। যারা তার গান উপভোগ করতে চান তাদের প্রি রেজিস্টেশন চলছে এখন। পরে টিকিট মূল্য ও ভেন্যু জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য এর আগে গেল ৭ জুন বলিউড অভিনেতা অর্জুন রামপালকে দিয়ে ফ্যাশন শোয়ের আয়োজন করেছিল বিএইচএন। এছাড়া সংগীতশিল্পী লাকী আলীকেও ঢাকায় এনেছিল প্রতিষ্ঠানটি। এবার রাহাত ফাতেহ আলী খানকে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে।

রাহাত ফাতেহ আলী খান দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গায়ক। পাকিস্তানের পাশাপাশি বলিউডেও বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তার কাওয়ালি সঙ্গীত বিশ্বজুড়েই পরিচিত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত গণতান্ত্রিক দল কি না, প্রশ্ন মির্জা ফখরুলের

ঢাকা আসছেন রাহাত ফাতেহ আলী খান

আপডেট সময় ১০:৫৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪