ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি সংবাদেই মিলল বিমলার আশ্রয়ের আশা, সহায়তা নিয়ে হাজির প্রশাসন কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ৬ জন আহত ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল সাবেক মেম্বারের ছেলের লাশ, হত্যার অভিযোগ হোসেনপুরে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক রামগতিতে মাটির নিচে মিলল ৩টি মর্টারশেল, পুলিশি হেফাজতে পাঁচবিবির ইউএনও মহিলা এমপি আন্নাকে উপহার দিলেন গাছের চারা বদলি-বাণিজ্যের অভিযোগে আলোচনায় সাবেক বনমন্ত্রী ও তাঁর ছেলে

যমুনায় বিপৎসীমার উপরে পানি, ধসে গেছে ব্রিজের অ্যাপোচ সড়ক

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে দেওয়ানগঞ্জে সৃষ্ট বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির চাপে চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ী ব্রিজের অ্যাপোচ সড়ক বুধবার দুপুরে ধসে যায়। ধসে যাওয়ায় দুর্ভোগে পড়ছেন চিকাজানী ইউনিয়নের ৫টি ওয়ার্ডের লোকজন।

উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের গুজিমারী, বালুগ্রাম, কেল্লাকাটা, সাকোয়াপাড়া, রামপুরাসহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। রেলস্টেশন সংলগ্ন রেলওয়ে উচ্চ বিদ্যালয় ও রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২টি আশ্রয়ণ কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়ণ কেন্দ্রে চুকাইবাড়ী গুচ্ছগ্রামের ১৩৭টি পরিবার আশ্রয় নিয়েছে। ভারি বৃষ্টিপাতের কারণে দেওয়ানগঞ্জ-তারাটিয়া প্রধান সড়কের বাহাদুরাবাদ সর্দারপাড়া সড়ক ধসে যাওয়ায় ২ দিন ধরে ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীতে ২৪ ঘণ্টায় ৬২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

চিকাজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোলাবাড়ী ব্রিজের অ্যাপোচ সড়ক ধসে যাওয়ায় খোলাবাড়ীর সঙ্গে দেওয়ানগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, অস্থায়ী আশ্রয় কেন্দ্রে মানুষদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হবে এবং সর্দারপাড়ায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত কাজ চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

যমুনায় বিপৎসীমার উপরে পানি, ধসে গেছে ব্রিজের অ্যাপোচ সড়ক

আপডেট সময় ১২:৫৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪