সংবাদ শিরোনাম ::
পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ‘ব্যর্থ’ বললেন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালতের নির্দেশে দুই শিশুর মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

খিলক্ষেতে বাগানবাড়িতে গৃহবধূকে রাতভর আটকে গণধর্ষণ

রাজধানীর খিলক্ষেত থানাধীন বনরূপা আবাসিক এলাকার বাগানবাড়িতে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্বামীকে মুক্তিপণের টাকা আনতে পাঠিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর।

গ্রেফতারকৃতরা হলেন- মূলহোতা সুমন, তার সহযোগী পার্থ, হিমেল, রবিন, টুটুল, হৃদয় ও নুরু।

শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় খিলক্ষেত থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী।

ডিমপির গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাজ্জাদ ইবনে রায়হান যুগান্তরকে বলেন, ঘটনার পর টানা অভিযান চালিয়ে সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

খিলক্ষেত থানায় ভুক্তভোগীর করা মামলা সূত্রে জানা গেছে, সাভারের বলিয়াপুর বাজার এলাকার বাসিন্দা ওই গৃহবধূ বেসরকারি চাকরিজীবী। শুক্রবার সন্ধ্যায় তার স্বামীকে নিয়ে বিমানবন্দর থানাধীন কাওলা বাজারে এক পরিচিত বোনের বাসায় যান।

বোনের বাসা থেকে রাত সাড়ে ৮টায় বের হয়ে স্বামীর সঙ্গে হাঁটতে হাঁটতে খিলক্ষেত থানাধীন বনরূপা যাত্রী ছাউনির সামনে যান। রাত সাড়ে ৯টায় তাদের পূর্ব পরিচিত সুমনসহ অজ্ঞাতনামা ৩ জন রাস্তা পার হয় এবং অজ্ঞাতনামা আরও ৩ জন অটোযোগে এসে ভুক্তভোগীকে বলে ‘আপনার সঙ্গে কথা আছে। এখানে কথা বললে অন্য ছেলেরা আপনাদের মারপিট করতে পারে, আপনারা আমাদের সঙ্গে আসেন’। তখন ভুক্তভোগী স্বামীকে নিয়ে তাদের সঙ্গে খিলক্ষেত থানাধীন বনরূপা আবাসিক এলাকার বাগান বাড়িতে যান।

মামলার এজাহারে আরও বলা হয়েছে, ভুক্তভোগীর স্বামীর কাছ থেকে একটি সিমফনি বাটন মোবাইল ফোন ও নগদ প্রায় ৫ হাজার টাকা নিয়ে নেয় অভিযুক্তরা।

বিবাদীরা তার স্বামীকে ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ বাবদ ৭০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে ভুক্তভোগীকে ছাড়বে না বলে আটকে রাখা হয়।

এ সময় তার স্বামীকে ছেড়ে দেয়। পরে ভুক্তভোগীর স্বামী মুক্তিপণের টাকা আনার জন্য রাত ১২টায় চলে যান। রাত ৩টার দিকে বাগানবাড়িতে আসামিরা ভুক্তভোগীকে মারপিট করে ও ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এরপর ভোর ৫টার দিকে ওই নারীকে ফেলে রেখে চলে যায় তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন

খিলক্ষেতে বাগানবাড়িতে গৃহবধূকে রাতভর আটকে গণধর্ষণ

আপডেট সময় ১০:১৭:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪