ঢাকা ১০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি ডিপ্লোমা পাসের ৩ বছর আগেই শিক্ষক নিয়োগ: গাংনীতে চাঞ্চল্য গাজীপুর টঙ্গী সাব রেজিস্ট্রার অফিসে লাখ লাখ টাকার ঘুষ বানিজ্য হচ্ছে চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা দক্ষ উদ্যোক্তা গড়ে তুলতে প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ : লায়ন সাইফুল ইসলাম সোহেল বিদ্যুৎ লাইসেন্সে ৬৬৪ কোটির ঘুষ কেলেঙ্কারি: বদলি নাটক, আড়ালে মূলহোতা আতা মোল্লা রাজউক ইমারত পরিদর্শক মোঃ আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ, নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর কালবৈশাখীর আঘাতে ক্ষতবিক্ষত বালিয়াডাঙ্গী মির্জাপুর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে সংবর্ধনা ও বার্ষিক বনভোজন  -২০২৬ অনুষ্ঠিত অভিযোগে ভারী সাবেক এসপি নির্যাতন, অর্থ আদায় ও দুর্নীতির চিত্র সামনে

বেলারুশ নাগরিকের যাবজ্জীবন সাজা দিলেন পাবনার আদালত

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত সেভেৎস ভ্লালাদিমির (৪২) নামে কাজাকিস্তান নাগরিককে হত্যা মামলার রায়ে বেলারুশের মাতাভিয়েভ ভ্লাদিমিরকে (৪৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ না হওয়ায় অপর দুই বেলারুশ নাগরিককে খালাস দিয়েছেন আদালত। তারা হলেন উরবানোভিচাস ভিটালি এবং ফেডারোভিচ গেনেডি।

বুধবার বিকালে পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মাতাভিয়েভ ভ­াদিমির রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ট্রেস্ট রোসেমের কর্মকর্তা। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

২০২২ সালের ২৬ মার্চ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ প্রকল্পের নতুনহাট গ্রিনসিটি আবাসিক এলাকার একটি ভবন থেকে সেভেৎস ভ­লাদিমিরের রক্তাক্ত লাশ এবং তার ভাইকে রক্তাক্ত উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩ বেলারুশ নাগরিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিকিমত কোম্পানির পরিচালক ভেদোরোভ ইউরি।

তদন্ত শেষে ২০২২ সালের ২৭ মে ৩ বেলারুশ নাগরিকের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। শুনানি শেষে বুধবার এই রায় ঘোষণা করেন আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুস সামাদ খান রতন এবং আসামিদের পক্ষে অ্যাডভোকেট মুকুল বিশ্বাস ও হেদায়েত উল ইসলাম। দোভাষী হিসাবে বাদীর পক্ষে এসএম আরিফ আলম এবং আসামির পক্ষে কেএম মুরাদুজ্জামান সহযোগিতা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কৃষি ডিপ্লোমা পাসের ৩ বছর আগেই শিক্ষক নিয়োগ: গাংনীতে চাঞ্চল্য

বেলারুশ নাগরিকের যাবজ্জীবন সাজা দিলেন পাবনার আদালত

আপডেট সময় ১১:৪৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪