ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আয়-সম্পদে অসংগতি, বরগুনার সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা ক্যালেন্ডারে খালেদা জিয়ার পরিচয় ‘শেখ হাসিনার মা’, বিতর্কে তোলপাড় জাতীয় বিশ্ববিদ্যালয় সাফের প্রস্তুতিতে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা মুরাদনগরে হাজী ইদ্রিসের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল কুমিল্লা উত্তরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সৌদির প্রতিরক্ষা জোরদারে সেনা পাঠাচ্ছে পাকিস্তান: ডন অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী বরগুনায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ, শুরু ২৮ ডিসেম্বর নিখোঁজের পরদিন ধানখেতে মিলল চার সন্তানের জননীর মরদেহ

সিলেটে পরিবহণ ধর্মঘট স্থগিত

সিলেটে আজ থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট স্থগিত করা হয়েছে।

বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে বুধবার সকাল থেকে সিলেট বিভাগে পরিবহণ শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরুর ঘোষণা দিয়েছিল সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি।

শ্রমিক ফেডারেশনের ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহারের লক্ষ্যে সোমবার সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীর সঙ্গে সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির নেতাদের বৈঠক হয়। এতে বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে বন্যা পরিস্থিতি বিবেচনায় ২৫ জুন থেকে পূর্বঘোষিত পরিবহণ শ্রমিক কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহার করে নেয়।

বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছেন সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন।

এর আগে বিভিন্ন দাবি পূরণের লক্ষ্যে প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

দাবি-দাওয়ার মধ্যে ছিল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় দায়েরকৃত মামলার আসামি গাড়িচালক সাহেদ আলীকে মামলা থেকে অব্যাহতি দেওয়া, বিআরটিএ’র কার্যালয়গুলোকে লাইসেন্সসহ পরিষেবা প্রদানকারী কর্মকর্তাদের দুর্নীতি বন্ধ করা, রেকারের নামে পুলিশ ও হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধ করা, প্রত্যেক জেলার পাম্পগুলো থেকে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহের ব্যবস্থা করা, সড়ক ও জনপথের অব্যবহৃত খালি জায়গাগুলো অস্থায়ীভাবে গাড়ি স্ট্যান্ড হিসাবে ব্যবহার করার অনুমতি প্রদান।

২৫ জুনের মধ্যে দাবিগুলোর বাস্তবায়ন না হলে ২৬ জুন সকাল থেকে বিভাগজুড়ে পরিবহণ শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আয়-সম্পদে অসংগতি, বরগুনার সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে পরিবহণ ধর্মঘট স্থগিত

আপডেট সময় ১২:২৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪