ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা উত্তরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সৌদির প্রতিরক্ষা জোরদারে সেনা পাঠাচ্ছে পাকিস্তান: ডন অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী বরগুনায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ, শুরু ২৮ ডিসেম্বর নিখোঁজের পরদিন ধানখেতে মিলল চার সন্তানের জননীর মরদেহ লংগদুতে ৫০ লাখ টাকার কাজে অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ সংযোগ সড়ক ছাড়াই ৯ কোটি টাকার প্রকল্পে জনদুর্ভোগ আমতলীতে এতিম ও অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন অনিশ্চিত, ৬ বছর ধরে বন্ধ দ্বিতীয় ইউনিট

নিজের গায়ে আগুন দিল মাদকাসক্ত, পুড়ল কয়েকটি দোকান

কিশোরগঞ্জের কটিয়াদী বাজারে পদ্মা অয়েল ডিলারের দোকানে ঢুকে সজিব (২৫) নামে এক মাদকাসক্ত যুবক নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় দোকানের কর্মচারীরা তাকে তাড়াতে গেলে দৌড়াদৌড়ি শুরু করে। একপর্যায়ে দোকানে রাখা ধায্য পদার্থে আগুন লেগে যায়।

ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে কটিয়াদী পুরাতন বাজারে। এসময় পদ্মা অয়েল ও কীটনাশকের ডিলার প্রিয় লাল রায় এবং তার ভাই সার ও কীটনাশকের ডিলার পরিতোষ লাল রায়ের দোকান পুড়ে যায়।

এদিকে গুরুতর আহত জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দী গ্রামের ওই মাদকাসক্ত যুবককে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা আক্তার জানান, সজিবের গলার নিচ থেকে শরীর পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা উত্তরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

নিজের গায়ে আগুন দিল মাদকাসক্ত, পুড়ল কয়েকটি দোকান

আপডেট সময় ১২:১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪