ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

বাউফলে চোরাই স্বর্ণালংকারসহ দুই যুবক গ্রেপ্তার

পটুয়াখালীঃ বাউফলে নগদ ৫৬ হাজার টাকা, ৪ লাখ টাকার স্বর্ণালংকার ও ৩ হাজার টাকার রুপার অলংকারসহ শাকিল আকন (২৫) ও তৌফিকুর রহমান রাসেল (২৫) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত মালামালসহ গ্রেপ্তারকৃতদের আজ বৃহস্পতিবার সকালে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, ঈদুল আযহার পরের দিন রাতে বাউফল পৌর শহরের ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের পিছনে তিনতলা বিশিষ্ট একটি ফ্লাটের নিচতলা ও দোতালায় চুরি হয়। ওই দুই ফ্লাটের একটিতে বাউফল থানার এসআই আশ্রাফুল ও আবুল বশার নামের এক ব্যক্তি ভাড়া থাকতেন। ঈদের ছুটিতে তারা বাড়ি চলে যান। ছুটি শেষে তারা ফিরে এসে দেখেন ফ্লাটের বাসার দরজার তালা ভাঙ্গা। ওই দুই ফ্লাট থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল চুরি হয়ে যায়। এ ঘটনায় আবুল বশার বাদী হয়ে বুধবার রাতে বাউফল থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই দিন দিবাগত রাত ২টার দিকে শাকিল ও তৌফিক নামের দুই যুবককে গ্রেপ্তার করে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী চোরাইকৃত মালামালের মধ্যে নগদ ৫৬ হাজার টাকা, ৪ লাখ টাকার বিভিন্ন ধরণের স্বর্ণালংকার ও ৩ হাজার টাকার রুপার অলংকার উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত শাকিলের বাবার নাম আবদুল মন্নান আকন। নাজিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে তার বাড়ি। তৌফিকের বাবার নাম তোফাজ্জেল হোসেন। বাউফল পৌর শহরের ৪নং ওয়ার্ডে তার বাড়ি।

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, “গ্রেপ্তারকৃত শাকিল ও তৌফিককে সহ জব্দকৃত মালামাল আদালতে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

বাউফলে চোরাই স্বর্ণালংকারসহ দুই যুবক গ্রেপ্তার

আপডেট সময় ১১:৪০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪