ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

ফারদিন হত্যাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে : নুর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

রোববার (১৩ নভেম্বর) রাতে ফারদিন হত্যা প্রসঙ্গ আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এসময় সঠিক তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

ফারদিন প্রতিবাদী শিক্ষার্থী ছিল উল্লেখ করে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, বুয়েটের ছাত্ররাও তাকে একজন মেধাবী, সংস্কৃতিমনা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শিক্ষার্থী হিসেবে জানে। এমনকি আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর বিশেষ করে বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধে তার সক্রিয় অবস্থান দেখা গেছে। কিছুদিন আগেও যখন ছাত্রলীগের ব্যানারে মূলত ছাত্রলীগের রাজনীতিকে প্রতিষ্ঠা করার জন্য অপচেষ্টা করা হয়েছিল সেটি নিয়েও ফারদিন এবং তার বন্ধুদের কথা বলতে দেখেছি।

নুর আরও বলেন, পুরো বিষয়টি আমাদের কাছে ধোঁয়াশা মনে হচ্ছে। তাই আমরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোরালো অনুরোধ জানাব— এই ঘটনার সঠিক তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে হবে এবং ফারদিনের হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে। এই প্রতিবেদন সাগর-রুনির মতো ৯৩ বার যেন পেছানো না হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

ফারদিন হত্যাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে : নুর

আপডেট সময় ০৯:৪৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২