সংবাদ শিরোনাম ::
করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী দুর্নীতি মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল দুর্নীতির অভিযোগের মধ্যেই কাস্টমস কর্মকর্তা শামীম উল আলমের পদোন্নতি, প্রশ্নের মুখে জবাবদিহি এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করে সিরাজুল ও জ্বালানি সচিব সাইফুলের সিন্ডিকেটে কোটি টাকা আত্মসাত মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিন পুলিশের মৃত্যুদণ্ড আত্রাইয়ে ১৯৩ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

বৃষ্টির পর খেলতে নেমেই আউট কোহলি

ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর আগে একদফা বৃষ্টি হয়। বৃষ্টির কারণে খেলা শুরু হয় ৩০ মিনিট পর। খেলা শুরু হওয়ার পর এক ওভার মাঠে গড়াতেই ফের বৃষ্টি।

বৃষ্টির পর খেলা শুরুর পর ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে আউট হন ভারতীয় সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তিনি নাসিম শাহর বলে উসমান খানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। তার বিদায়ে ১.৩ ওভারে ১২ রানে প্রথম উইকেট হারায় ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। শনিবার নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে এক ওভারে ৮ রান করে ভারত। ইনিংসের প্রথম ওভারে নতুন বলে আক্রমণে আসেন শাহিন শাহ আফ্রিদি।

ভারত নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করে। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট দল খর্বশক্তির যুক্তরাষ্ট্রের কাছে হেরে ব্যাকফুটে আছে।

ভারতের জন্য জয়ের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখা আর পাকিস্তানের আজ লড়াইটা জয়ে ফেরার। অন্যদিকে পাকিস্তানের একাদশে পরিবর্তন এসেছে একটি। যুক্তরাষ্ট্র ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন আজম খান। তার বদলি হিসেবে জায়গা পেয়েছেন স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিং।

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহীন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ ও মোহাম্মদ আমির।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর

বৃষ্টির পর খেলতে নেমেই আউট কোহলি

আপডেট সময় ১০:১০:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪