ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে যাত্রীকে অটোর মধ্যে ধর্ষণ করলেন বাসচালক

Oplus_0

নেত্রকোনার দুর্গাপুরে বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে অটোরিকশার মধ্যে তরুণী এক যাত্রীকে (১৯) ধর্ষণের অভিযোগ উঠেছে খাইরুল ইসলাম (৩০) নামের এক বাসচালকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাসচালককে আটক করেছে পুলিশ।

আটক বাসচালক ঢাকা-দুর্গাপুর ও লেংগুড়া রোডের মা মনি (৭নং) পরিবহণের চালক ও দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

ভুক্তভোগী ওই তরুণী জানান, বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে নিজ এলাকার কলমাকান্দা নাজিরপুরে আসার উদ্দেশ্যে মা মনি পরিবহণের ৭ নম্বর বাসে ওঠেন। রাত ৩টার দিকে দুর্গাপুর পৌর শহরের প্রেস ক্লাব মোড়ে ওই যাত্রীকে নামিয়ে দেন বাসের হেলপার। এ সময় বাস থেকে নেমে যান বাসের চালক খাইরুলও।

পরে প্রেসক্লাব মোড় থেকে নাজিরপুরে যাওয়ার জন্য ওই নারী অটোরিকশা ভাড়া করতে গেলে বাসচালক বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও অন্য কোনো উপায় না পেয়ে না বাসচালকের সঙ্গেই অটোরিকশায় চড়ে বসেন ওই যাত্রী।

রিকশাটি পৌর শহর থেকে চণ্ডীগড়ের দিকে যেতেই অটোর ভিতরেই ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বাসচালক খায়রুল ইসলাম। পরে ওই নারীকে অটোরিকশায় নাজিরপুর নিয়ে যাওয়ার সময়, কৌশলে আত্মীয়র বাড়ির সামনে নামিয়ে দেয়। এ সময় অবস্থা বেগতিক দেখে অটোচালক ও বাসচালক খায়রুল ইসলাম পালিয়ে যান।

পরে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগী নারী দুর্গাপুর থানায় প্রাথমিকভাবে অভিযোগ জানালে শুক্রবার বিকালে পুলিশ অভিযান চালিয়ে বাসচালক খাইরুল ইসলামকে আটক করে।

এ ব্যাপারে দুর্গাপুর সার্কেলের এএসপি মো. আক্কাস আলী জানান, অটোর ভিতরেই ধর্ষণের ঘটনা ঘটছে বলে জানা গেছে। অভিযুক্ত বাসচালককে আটক করা হয়েছে। এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে যাত্রীকে অটোর মধ্যে ধর্ষণ করলেন বাসচালক

আপডেট সময় ১২:২২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪