সংবাদ শিরোনাম ::
করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী দুর্নীতি মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল দুর্নীতির অভিযোগের মধ্যেই কাস্টমস কর্মকর্তা শামীম উল আলমের পদোন্নতি, প্রশ্নের মুখে জবাবদিহি এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করে সিরাজুল ও জ্বালানি সচিব সাইফুলের সিন্ডিকেটে কোটি টাকা আত্মসাত মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিন পুলিশের মৃত্যুদণ্ড আত্রাইয়ে ১৯৩ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

৬০০ ছক্কায় প্রথম রোহিত

রান তাড়ায় ৪টি চার ও ৩টি ছক্কায় ৩৭ বলে ৫২ রানের ইনিংস। এই ইনিংসের পথে রোহিত শর্মা স্পর্শ করেছেন বেশ কয়েকটি মাইলফলক। একটিতে তার নাম উঠে গেছে ক্রিকেট ইতিহাসের এমন এক পাতায়, যেখানে তিনি ছাড়া নেই আর কেউ।

নিউইয়র্কে বুধবার আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে ভারত।

নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৯৭ রানের লক্ষ্য তাড়ায় ফিফটি করার পরপরই মাঠ ছেড়ে যান রোহিত। ব্যাটিংয়ের সময় কাঁধে আঘাত লেগেছিল তার।

এদিন প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ ছক্কার মাইলফলক ছুঁয়েছেন তিনি। ৪৯৯ ইনিংসে তার ছক্কা এখন ঠিক ৬০০টি। ৫৫১ ইনিংসে ৫৫৩ ছক্কা নিয়ে দুইয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেইল।

তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪ হাজার রান পূর্ণ করেছেন রোহিত। ১৪৪ ইনিংসে তার রান এখন ৪ হাজার ২৬। ১১০ ইনিংসে ৪ হাজার ৩৮ রান নিয়ে চূড়ায় আছেন তার সতীর্থ বিরাট কোহলি। ১১২ ইনিংসে ৪ হাজার ২৩ রান নিয়ে তিনে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এক হাজার রানও পূর্ণ হয়েছে রোহিতের। এখানেও তিনি তৃতীয়। ২৬ ইনিংসে ১ হাজার ১৪২ রান নিয়ে এই তালিকাতেও সবার ওপরে কোহলি। ৩১ ইনিংসে ১ হাজার ১৬ রান নিয়ে দুইয়ে আছেন শ্রীলংকার সাবেক ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। ৩৭ ইনিংসে রোহিতের রান ১ হাজার ১৫।

তিন সংস্করণেই অন্তত ৪ হাজার রান করা দ্বিতীয় ব্যাটসম্যান হলেন ৩৭ বছর বয়সি রোহিত। প্রথম জন কোহলি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর

৬০০ ছক্কায় প্রথম রোহিত

আপডেট সময় ১১:১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪