ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠান ও হোটেলে হামলা, ককটেল বিস্ফোরণ কুমিল্লা ও ফেনীতে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় পণ্য জব্দ, আটক ১ নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা চৌদ্দগ্রামে নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার, জেলায় আটক ১৯৭ পদ্মা সেতুতে বাসচাপায় তরুণীর মৃত্যু, মোটরসাইকেল নিয়ে উধাও সঙ্গী নারীলোভী এনবিআরের প্রথম সচিব এদিপ বিল্লাহর বিরুদ্ধে বন্ড ও বদলি বাণিজ্যের অভিযোগ রংপুর প্রেসক্লাবের সামনে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন: তথ্য উপদেষ্টা ইরান যুদ্ধের প্রভাবে পণ্যের দাম বাড়ছে, তবু অনলাইন কেনাকাটায় রেকর্ড ৩১ কোটি বই ছাপায় ৭০০ কোটির দুর্নীতি

বাজারে আসছে ১৮ মণ ওজনের ‘কিং’

৯ ফুট দৈর্ঘ্য ও সাড়ে ৫ ফুট উচ্চতার সাদা কালোর সংমিশ্রণের গরুটির আনুমানিক ওজন ১৮ মণ। বিশাল এ আকৃতির জন্য গরুটির নাম রাখা হয়েছে ‘কিং’।

কুরবানি সামনে রেখে গরুটিকে দেখতে প্রতিদিনই ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের মহেশপুর গ্রামের মো. আল আমিনের খামারে ভিড় করছেন দর্শনার্থীরা।

২০১৯ সালে সাভার যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে খামার করার পরিকল্পনা করেন আল আমিন। শুরুতে অল্প পরিসরে শুরু করলেও এখন তার খামারে গরুর সংখ্যা ১৬টি। এসব গরুর মধ্যে অন্যতম হলস্টিন ফ্রিজিয়ান জাতের ‘কিং’।

সম্পূর্ণ দেশীয় পদ্ধতি গরুটি লালন পালন করা হচ্ছে বলে জানান আল আমিন। প্রতিদিন গরুটির খাদ্য তালিকায় রয়েছে কাঁচা ঘাস, খড়, গম ও ধানের ভুসি, ভুট্টা, ডালের গুঁড়া, তৈল বীজের খৈল, ছোলা ও খুদে ভাত। সব মিলিয়ে গরুটি প্রতিদিন গড়ে ৪০ কেজি কাঁচা ঘাস ও ১০ কেজি দানাদার খাবার দিতে হয়।

গরুটিকে অনেকটা নিজের সন্তানের মতো যত্নে লালন পালন করছেন আল আমিন। নানা জীবাণু থেকে সুরক্ষায় প্রতিদিনই শ্যাম্পু দিয়ে সকাল ও বিকালে গোসল করানো হয়। তীব্র গরমে যেন কষ্ট করতে না হয় তাই ব্যবস্থা করা হয়েছে বৈদ্যুতিক ফ্যানের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠান ও হোটেলে হামলা, ককটেল বিস্ফোরণ

বাজারে আসছে ১৮ মণ ওজনের ‘কিং’

আপডেট সময় ১১:০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪