ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

ট্রেনে জানালার পাশে বসা নিয়ে মারামারি, প্রাণ গেলো এক যাত্রীর

ঢাকা মেইল ট্রেনে জানালার পাশে বসা নিয়ে দুই যাত্রীর দ্বন্দ্বের ঘটনায় একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৬ জুন) সকালে নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে।

নিহত ওই যাত্রী হলেন, নরসিংদী সদরের বীরপুর এলাকার প্রত্যুত কুমার বাউলের ছেলে ঝুমুর কান্তি বাউল (৪২)। অপরদিকে, অভিযুক্ত যাত্রীর নাম মনজুর মিয়া (৫৫)। তিনি চট্রগ্রামের সীতাকুণ্ডের বাসিন্দা।

ট্রেনের যাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী ঢাকা মেইল এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর ঝুমুর কান্তি বাউল নামের ওই যাত্রী ট্রেনের শেষ বগিতে ওঠেন এবং জানালার পাশে দাঁড়াতে চান। সেই জানালার পাশের সিটে বসা মনজুর মিয়া নামে এক ব্যক্তির সঙ্গে এ নিয়ে তার বচসা শুরু হয়। একপর্যায়ে মনজুর মিয়া ঝুমুর কান্তি বাউলকে লাথি এবং ঘুষি দিলে সঙ্গে সঙ্গেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় বগির অন্যান্য যাত্রীরা অজ্ঞান হওয়া ঝুমুর কান্তি বাউলকে নরসিংদী রেলওয়ে স্টেশনে নামিয়ে দিলে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এরপর স্টেশন কর্তৃপক্ষ অজ্ঞান হওয়া যাত্রী ঝুমুর কান্তিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল্লা বলেন, অভিযুক্ত ব্যক্তিকে কমলাপুর রেলওয়ে পুলিশ আটক করেছে। নিহতের মরদেহ হাসপাতাল থেকে নিজ বাড়িতে নিয়ে গেছেন স্বজনেরা। ময়নাতদন্তসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

ট্রেনে জানালার পাশে বসা নিয়ে মারামারি, প্রাণ গেলো এক যাত্রীর

আপডেট সময় ০৯:৪৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪