ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠান ও হোটেলে হামলা, ককটেল বিস্ফোরণ কুমিল্লা ও ফেনীতে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় পণ্য জব্দ, আটক ১ নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা চৌদ্দগ্রামে নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার, জেলায় আটক ১৯৭ পদ্মা সেতুতে বাসচাপায় তরুণীর মৃত্যু, মোটরসাইকেল নিয়ে উধাও সঙ্গী নারীলোভী এনবিআরের প্রথম সচিব এদিপ বিল্লাহর বিরুদ্ধে বন্ড ও বদলি বাণিজ্যের অভিযোগ রংপুর প্রেসক্লাবের সামনে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন: তথ্য উপদেষ্টা ইরান যুদ্ধের প্রভাবে পণ্যের দাম বাড়ছে, তবু অনলাইন কেনাকাটায় রেকর্ড ৩১ কোটি বই ছাপায় ৭০০ কোটির দুর্নীতি

মঠবাড়িয়ায় পাওনা টাকা চাওয়ায় হামলা শিকার আহত ব্যবসায়ির মৃ’ত্যু

পিরোজপুরের মঠবাড়িয়ায় চা, সিগারেট বিক্রির পাওনা টাকা চাওয়ায় বখাটেদের হামলায় আহত ব্যবসায়ি ফারুক ভ‚ইয়া (৬০) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা গেছেন।

নিহত ফারুক ভ‚ইয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া গ্রামের মৃত নুরু ভ‚ইয়ার ছেলে। এঘটনায় নিহত ফারুক ভ‚ইয়ার স্ত্রী রিঝিয়া বেগম বাদী হয়ে তিনজনকে আসামী করে (৪ জুন মঙ্গলবার) মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানাগেছে, চড়কগাছিয়া এলাকার এমাদুল হাওলাদারের পুত্র শাওন, বাদল মিয়ার পুত্র শাহিন ওরফে শাকিল ও মৃত মোঃ জাফর মোল্লা পুত্র সুমন মোল্লা গত ৩১ মে শুক্রবার রাত এগারটার দিকে ব্যবসায়ি ফারুক ভ‚ইয়ার দোকানে গিয়ে তার কাছে বাকীতে সিগারেট চান। এ সময় ব্যবসায়ি ফারুক ভ‚ইয়া তাদের কাছে পূর্বে পাওনা এক হাজার ৪’শত টাকা চাইলে তারা ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ির ওপর হামলা চালায়। বখাটেদের হামলায় বৃদ্ধ ফারুক ভ‚ইয়া মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন ফারুক ভ‚ইয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৫দিন চিকিৎসা শেষে বৃহস্পতিবার সকালে ফারুক ভ‚ইয়া মারা যান।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, ব্যবসায়ি ফারুক ভ‚ইয়ার ওপর হামলার ঘটনায় তার স্ত্রী রিঝিয়া বেগম বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলাই এখন হত্যা মামলা রূপান্তরিত হইবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠান ও হোটেলে হামলা, ককটেল বিস্ফোরণ

মঠবাড়িয়ায় পাওনা টাকা চাওয়ায় হামলা শিকার আহত ব্যবসায়ির মৃ’ত্যু

আপডেট সময় ০৯:৩৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪