ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তরের বিভাগে টানা বৃষ্টির দাপট বেশি, কমতে পারে দিনের তাপমাত্রা মোদির কাছে ক্ষমা চাইলেন আপত্তিকর মন্তব্য করা সেই তরুণী বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কেন্দ্রীয় পর্ষদের নেতৃত্বে রুহুল আমিন -সাইশা সুলতানা সাদিয়া  রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের বেগুনের কেজি ১৫০ আর ৪০০ ছুঁই ছুঁই কাঁচা মরিচ এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ ৯ বছরের শিশুকে যৌন হয়রানি খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

ফ্যান দিয়ে ধান পরিষ্কার করার সময় হাত বিচ্ছিন্ন হয়ে গৃহবধূর মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়ায় কুলায় ধান নিয়ে ফ্যানের বাতাসে ময়লা পরিষ্কারের সময় অসাবধানতাবশত হাত বিচ্ছিন্ন হয়ে রওশন আরা (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গুণাহার ইউনিয়নের পালকুড়ি গ্রামে ঘটনা ঘটে।

বিকালে দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার জানান, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত গৃহবধূ রওশন আরা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুণাহার ইউনিয়নের পালকুড়ি গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। তিনি বুধবার সকাল থেকে বাড়ির উঠানে নেট খোলা স্ট্যান্ড ফ্যানের বাতাসে কুলায় ধান উড়িয়ে ময়লা পরিষ্কার করছিলেন। বেলা ১টার দিকে অসাবধানতাবশত বাম হাত ফ্যানের পাখার মধ্যে ঢুকে যায়। এতে হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণে গৃহবধূ রওশন আরার মৃত্যু হয়েছে।

দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

উত্তরের বিভাগে টানা বৃষ্টির দাপট বেশি, কমতে পারে দিনের তাপমাত্রা

ফ্যান দিয়ে ধান পরিষ্কার করার সময় হাত বিচ্ছিন্ন হয়ে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় ০৯:৫২:১১ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪