সংবাদ শিরোনাম ::
এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করে সিরাজুল ও জ্বালানি সচিব সাইফুলের সিন্ডিকেটে কোটি টাকা আত্মসাত মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিন পুলিশের মৃত্যুদণ্ড আত্রাইয়ে ১৯৩ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘দুর্নীতির সাম্রাজ্য’ অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে কাভার্ড ভ্যানসহ ভারতীয় শাড়ি ও কসমেটিক্স আটক এলেঙ্গাকে উপজেলা করার দাবিতে সংসদে এমপির বক্তব্য, কালিহাতীজুড়ে সমালোচনার ঝড় বিস্তর অনিয়মের অভিযোগের পরও বহাল ডিআইজি (প্রিজন্স) কামাল হোসেন

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ওয়েস্ট ইন্ডিজের

জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু করল দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ২০১২ ও ২০১৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজ আজ, পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপের নবম আসর শুরু করে।

রোববার ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জের গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আইসিসির সহযোগী সদস্য পাপুয়া নিউগিনিকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ।

আগে ব্যাট করতে নেমে ৫০ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যাওয়া পাপুয়া নিউগিনি শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলতে সক্ষম হয়। দলের হয়ে ৪৩ বলে ৬টি চার আর এক ছক্কায় ৫০ রান করেন সেসে বাউ। ১৮ বলে তিন বাউন্ডারিতে ২৭ রান করেন কিপলিং ডোরিগা। ২২ বলে ২১ রান করেন আসাদ ভালা।

১২০ বলে ১৩৭ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমেও ৫ উইকেট হারায় উইন্ডিজ। শুধু তাই নয়! পাপুয়া নিউগিনির মতো তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে এই মামুলি তাড়া করতে নেমে ১৯ ওভার খেলে জয়ের বন্দরে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ।

ইনিংসের ৬ বল বাকি থাকতে ৫ উইকেটের জয়ে ২ পয়েন্ট অর্জন করে ক্যারিবীয়রা। দলের জয়ে ২৭ বলে চারটি চার আর দুটি ছক্কার সাহায্যে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন রোস্টন চেজ। এছাড়া ২৯ বেলে ৩৪ রান করেন ওপেনার ব্রান্ডন কিং।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করে সিরাজুল ও জ্বালানি সচিব সাইফুলের সিন্ডিকেটে কোটি টাকা আত্মসাত

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ওয়েস্ট ইন্ডিজের

আপডেট সময় ১২:২৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪