ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ ভোলাহাটে সাংবাদিক রনি রজবের পরিবারের ওপর হামলার অভিযোগ বান্দরবান কৃষক দলের শীর্ষ পদে ‘হাইব্রিড’ নেতা অহিদুর! দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কেরালায় ‘যমজ’ বিয়ের আয়োজন, বর-কনে-পুরোহিত সবাই যমজ সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার

ঘরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ, মালামাল নিয়ে পালালেন ভাসুর

সিলেটের গোয়াইনঘাটে সুহাদা বেগম নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধারের আগেই ভাসুর সেলিম আহমদ সুহাদার সব মালামাল নিয়ে পালিয়েছেন।

এমন অভিযোগ সুহাদার বড় ভাই ফয়সল আহমদ খানের। তিনি জানান, ঘটনার ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এ ঘটনা ঘটেছে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের দেড়িখাই গ্রামে। তার স্বামী আরব আমিরাত প্রবাসী জসিম উদ্দিন। এক সন্তানের জননী সুহাদা বেগমের লাশ শনিবার উদ্ধার করা হয়।

প্রবাসী জসিম উদ্দিন দেড়িখাই গ্রামের মুশাররফ আলীর ছেলে ও সুহাদা বেগম একই গ্রামের মৃত আব্দুল খালিক খানের মেয়ে।

পরিবারের লোকজন জানান, শনিবার সুহাদার ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনার পর ভাসুর সেলিম পালিয়ে গেছেন।

সুহাদার বড় ভাই ফয়সল আহমদ খানের দাবি, আমার বোন আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। বোনের স্বামী প্রবাসে থাকায় তার ভাসুর সেলিম তাকে টাকার জন্য প্রায়ই মারধর করতেন। একাধিকবার এ বিষয়ে সালিশ হয়েছে। আমার বোন শুক্রবার রাতেও তাদের নির্যাতনের একটি ভয়েস রেকর্ড তার স্বামীর কাছে এবং আমার কাছে পাঠিয়েছে।

গোয়াইনঘাট থানার ওসি মো. রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি, গ্রেফতার বা আটকও নেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

ঘরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ, মালামাল নিয়ে পালালেন ভাসুর

আপডেট সময় ১০:৪৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪