ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানে ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপর হামলা, আটক-১

ভোলা: ভোলায় মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করতে গিয়ে জেলেদের হাতে হামলার শিকার হয়েছেন বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানসহ ৩ পুলিশ সদস্য।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে জেলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে আজাদ নামের একজনকে পুলিশ আটক করেছে।

বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার বিকেলে একটি স্পিডবোট যোগে তিনি তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে যান। এসময় তার সঙ্গে পুলিশের ৩ সদস্য এবং ৫ জন নিরস্ত্র কর্মকর্তা-কর্মচারী ছিলেন। অভিযানে তিনি দেখেন, তেঁতুলিয়া নদীতে দুটি নৌকা দিয়ে প্রায় ২৫ থেকে ৩০ জন জেলে মা ইলিশ শিকার করছে। এসময় তাদেরকে ধরতে গেলে তারা নৌকা থেকে ম্যাজিস্ট্রেট ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে হেলাল নামের পুলিশের এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) ২ জন গুরুতর আহত হন। একপর্যায়ে হামলাকারী জেলেরা নদীতে থাকা একটি চরে দৌড়ে পালিয়ে যান। এসময় সেখান থেকে আজাদ নামের এক জেলেকে আটক এবং দুটি নৌকা জব্দ করা হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা মৎস্য আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার এক নম্বর আসামি মো. আজাদ। এছাড়াও ২৫ থেকে ৩০ জন জেলেকে মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানে ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপর হামলা, আটক-১

আপডেট সময় ১১:৫৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪