ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুলাদী থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ঘুষ, হয়রানি ও বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ভোলাহাটে আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন মাসিক সভা অনুষ্ঠিত ‘দঙ্গল’ থেকে পরিচিতি, ফাতিমার ক্যারিয়ারের এক দশক কমিশন বাণিজ্য ও অনিয়মে জড়িয়ে বিতর্কিত নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট বাংলাদেশ প্রেসক্লাবের যাত্রাবাড়ী থানা শাখার কমিটি গঠন দাগনভূঞায় কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ দরপত্রে কারসাজি, বিল ভাগবাটোয়ারাসহ ডজনখানেক অভিযোগ; তবু বহাল তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসাদুজ্জামান ‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য মানুষ রক্ত দেয়নি’: জামায়াত আমির নওগাঁ জেলা পুলিশের নতুন পুলিশ সুপার ছুফি উল্লাহর দায়িত্ব গ্রহণ

বগুড়ায় অনুমোদনহীন তেল-গ্যাসের দোকানে আগুন

বগুড়ার শেরপুরে একটি অননুমোদিত জ্বালানি তেল ও এলপি গ্যাস বিক্রির দোকানে আগুন লেগেছে। শনিবার রাত সোয়া ১১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার খেঁজুরতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে একটি ভবনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সূত্র জানায়, ঢাকা-রংপুর মহাসড়কের পাশে একটি ভবনে অনুমোদনহীন জিন্নাহর বিভিন্ন জ্বালানি তেল ও এলপি গ্যাস বিক্রির দোকানে আগুন লাগে। এ সময় কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। খবর পেয়ে বগুড়া, শাজাহানপুর, শেরপুর, ধুনট ও সিরাজগঞ্জের রায়গঞ্জ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে আসে। তারা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রাত সোয়া ২টার দিকে বগুড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মুঞ্জিল হক জানান, আটটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী জানান, প্রায় তিন মাস আগে এ ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেই সময় জরিমানা করা হয়েছিল। বণিক সমিতি দুই মাস সময় নিয়েছিল। আজকের আগুনে হতাহতের ঘটনা না ঘটলেও অনেক ক্ষতি হয়েছে। শিগগিরই বগুড়ার জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের সঙ্গে কথা বলে অভিযান চালানো হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুলাদী থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ঘুষ, হয়রানি ও বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

বগুড়ায় অনুমোদনহীন তেল-গ্যাসের দোকানে আগুন

আপডেট সময় ১১:২৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪