সংবাদ শিরোনাম ::
‘সবাই তোমাকে ঘৃণা করে’ নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৬ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়া হবে : শিক্ষামন্ত্রী এপস্টেইন কাণ্ডে অবশেষে মুখ খুললেন বিল গেটস সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়ের আশঙ্কা শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী নিষিদ্ধ হলেন ‘ভিনি আইনে’ লাল কার্ড পাওয়া ফুটবলার শ্রীপুর পৌরসভার ৯২.৯৭ কোটি টাকার বাজেট ঘোষণা: নতুন কোনো কর নয়, জোর অবকাঠামো উন্নয়নে আদিতমারীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

বিমানের সিটের নিচে মিললো সাড়ে ৪ কোটি টাকার সোনা

দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের সিটের নিচ থেকে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ৫৬টি স্বর্ণবার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শনিবার (১২ নভেম্বর) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ওই স্বর্ণ জব্দ করা হয়েছে। শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার যৌথ টিম বিমানবন্দরে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করলে গোয়েন্দা দল অভিযান শুরু করে।

এক পর্যায়ে ফ্লাইটটির বিজনেস ক্লাসের সিট নিচ থেকে কালো স্কচ টেপ মোড়ানো বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫৬টি স্বর্ণবার পাওয়া যায়। জব্দকরা ৫৬টি স্বর্ণবারের ওজন সাড়ে ছয় কেজি। যার বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। তবে বিজনেস ক্লাসের সিটে কোনো যাত্রী ছিল না।

এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়ার পাশপাশি কাস্টমস গোয়েন্দার পক্ষ থেকে পতেঙ্গা থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সবাই তোমাকে ঘৃণা করে’ নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড়

বিমানের সিটের নিচে মিললো সাড়ে ৪ কোটি টাকার সোনা

আপডেট সময় ০২:৩৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২