ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

মালয়েশিয়ায় ৯৯ আটক বাংলাদেশি ৩৬

মালয়েশিয়ার জোহর বারুতে ৩৬ বাংলাদেশিসহ ৯৯ জনকে আটক করেছে অভিবাসন বিভাগ। রাজ্যের তাংকাক ও ইস্কান্দার পুতেরিতে অবৈধ বিদেশিদের সম্পর্কে জনসাধারণের তথ্যের ভিত্তিতে বুধ ও বৃহস্পতিবার দুদিনের পৃথক অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনে স্থানীয় এক ব্যক্তিসহ তাদের আটক করে জোহর ইমিগ্রেশন।

এ বিষয়ে শুক্রবার, জোহর স্টেট ইমিগ্রেশন ডিরেক্টর (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ফয়জল শামসুদিন ৩১ মে এক বিবৃতিতে বলেন, ইস্কান্দার পুতেরিতে অভিযানে মোট ৩৬ জন এবং তাংকাকে মোট ২৯৫ বিদেশি ও স্থানীয় নাগরিকের কাগজপত্র পরীক্ষার পর তাদের আটক করা হয়েছে। ইস্কান্দার পুতেরিতে আটকদের মধ্যে মিয়ানমারের ১০ পুরুষ, ৬ মহিলা, ৩ থাই পুরুষ, ১ লাও মহিলা এবং একজন স্থানীয় ব্যক্তি যিনি প্রাঙ্গণের তত্ত্বাবধায়ক।

তাংকাকে আটকদের মধ্যে বাংলাদেশের ৩৬ জন, নেপালের ৫ পুরুষ ও ৩ নারী, পাকিস্তানের ১৩, মিয়ানমারের ১২, ভারতের ৮ জন এবং কম্বোডিয়ার ১ নারী। যারা বৈধ ভ্রমণ নথি এবং পাসপোর্ট বা পারমিট ছাড়া বিদেশি কর্মীদের নিয়োগ দেন এমন নিয়োগকর্তা এবং প্রাঙ্গণের মালিকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় ৯৯ আটক বাংলাদেশি ৩৬

আপডেট সময় ১১:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪