ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

নির্বাচনি বিধি লঙ্ঘন, ২ ছাত্রলীগ নেতার কারাদণ্ড

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে দুই ছাত্রলীগ নেতাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একই অপরাধে উয়ার্শী ইউপির চেয়ারম্যান মাহবুব আলম মলি­ক হুরমহলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ এবং উয়ার্শী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সদস্য ইশাদ আহম্মেদ। শুক্রবার (৩১ মে) রাত সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভ‚মি) মো. মাসুদুর রহমান এই আদেশ দেন।

জানা গেছে, শুক্রবার বিকালে উপজেলার উয়ার্শী ইউনিয়নের সাফর্তা গ্রামের হালিম খান গজনবীর বাড়িতে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম মুজাহিদুল ইসলাম মনির, ভাইস চেয়ারম্যান শওকত হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা শাহরীনের উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শেষে উপস্থিত সবার মাঝে পিকআপ থেকে বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হচ্ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি জানতে পেরে রাত ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে জনতাকে ছত্রভঙ্গ করেন। এসময় ইউপি চেয়ারম্যান, ছাত্রলীগের দুই নেতা ও ওই বাড়ির মালিককে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে সহকারী কমিশনার (ভ‚মি) মো. মাসুদুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মলি­ক হুরমহলকে ১০ হাজার টাকা জরিমানা করেন। আব্দুল­াহ আল ফাহাদ ও ইশাদ আহম্মেদকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

নির্বাচনি বিধি লঙ্ঘন, ২ ছাত্রলীগ নেতার কারাদণ্ড

আপডেট সময় ১১:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪